Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।’ এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ওইদিন…
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ বলা আছে, সেভাবেই সব জায়গায় বিষয়টি দেখা হবে।’ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ বলা আছে, সেভাবেই সব জায়গায় বিষয়টি দেখা হবে।’ তিনি আরও উল্লেখ করেন, নয়াপল্টনের এই কার্যালয় থেকে অতীতে দলের গুরুত্বপূর্ণ আন্দোলন ও কর্মসূচি পরিচালিত হয়েছে। এসব কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে ঘোষিত কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত…
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ (সোমবার) থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: বাসস আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: বাসস এতে বলা হয়, আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও…
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন— শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রোহান (৩) এবং নোমানের শ্যালক অপু (২৩)। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার নিচতলার একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে…
সীমান্ত এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনার মধ্যে আফগানিস্তানের ভেতরে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক সূত্রের দাবি, এই অভিযানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর একাধিক সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সংঘটিত আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এই বিমান অভিযান পরিচালনা করা হয়। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানভিত্তিক একাধিক সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে আফগানিস্তানের অভ্যন্তরে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ। তিনি বলেন, আগামী…
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা…
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সন্ত্রাসীদের হামলায় দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তারা আদাবর থানা ঘেরাও করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যার পর আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় হঠাৎ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল কারখানায় হামলা চালায়। এ সময় কারখানার দুই শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা…
