Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
- বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাণীতে তারেক রহমান বলেন, দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব শুধু…
আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা তখনকার রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবসের সময়সীমা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল।…
নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন শুরু করেন মো. তারেক রহমান। তিনি ঘোষণা দেন, দলটির নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে। এরই মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে অনশনস্থলে যান রুহুল কবীর রিজভী। পরে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও…
ফুটবল জগতের সেরাদের তালিকায় লিওনেল মেসির নাম সবার আগে উচ্চারিত হয়। তবু আর্জেন্টাইন তারকা মনে করেন, তাঁর অর্জন এখনো পূর্ণতা পায়নি। তাই অবসরের আলোচনায় এবারও ব্রেক টানলেন তিনি। যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন ইন্টার মায়ামির এই তারকা। সেখানে তিনি জানান, এখনই অতীতের সাফল্য নিয়ে ভাবার সময় নয়; অবসরের পরেই সেসব অধ্যায় খুলে দেখবেন তিনি। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, তাই অন্তত কয়েক বছর তিনি ফুটবলেই মনোনিবেশ করতে চান। মেসির ভাষায়, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু ক্যারিয়ার নিয়ে গভীরভাবে ভাবার…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭১ জন, খুলনা বিভাগে…
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ নভেম্বর (রবিবার)। ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের ফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল…
প্রয়োজনে আবার রক্ত দেব, জীবন দেব; কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেবো না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। কোনো হাঙ্কিপাঙ্কি চলবে না। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। পূর্বঘোষিত কর্মসূচি প্রধান উপদেষ্টা বরাবর স্মররকলিপি প্রদানের আগে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা গণভোট। অবিলম্বে আলোচনা শুরু করুন। সরকারকে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ আমরা…
গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শনকালে তিনি বলেন, সত্যিকার অর্থে একটি কানেক্টেড ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সাব-১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের সর্বোত্তম বরাদ্দ প্রক্রিয়া ও সুষম বণ্টন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের নাগরিকেরা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করা, নেটওয়ার্ক জ্যাম কমানো এবং দেশের সকল টেলিকম অপারেটরের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা…
গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দাবিতে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল। এর আগে রাজধানীর পল্টনে সমবেত হয়ে সমাবেশ করবে দলগুলো। জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বুধবার (৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ…
