Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা অবৈধ ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া রায়ে আদালত বলেন, ট্রাম্প ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) প্রয়োগ করে শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু ওই আইন প্রেসিডেন্টকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। ৯ সদস্যের বেঞ্চে ছয় বিচারপতি ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণার পক্ষে মত দেন। তিন বিচারপতি শুল্ক আরোপের প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আদালত গত বছরের ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক বাতিল ঘোষণা করেন। রায়ের পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প।…
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর বিএনপির সিনিয়র…
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই প্রথমবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলো। শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ২২ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা। পুষ্পস্তবক অপর্ণের সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত…
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে। দিবসটি ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ঢাকা মহানগর পুলিশ-এর প্রায় ১৫ হাজার সদস্য। পুলিশের পাশাপাশি…
মাদারীপুরের শিবচরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। তিনি বোরকা পরে ক্রেতার ছদ্মবেশে বাজারে প্রবেশ করে নানা অনিয়ম সরাসরি পর্যবেক্ষণ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ পর্যন্ত শিবচর পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে শাইখা সুলতানা বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানগুলো ঘুরে ঘুরে দ্রব্যমূল্য অতিরিক্ত নেওয়া, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস সংক্রান্ত প্রতারণাসহ বিভিন্ন অনিয়ম হাতেনাতে ধরতে সক্ষম হন।…
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পাইসজেট–এর জন্য আকাশসীমা ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে উড়ান পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে এবং বিমানগুলোকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। বাংলাদেশের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। দীর্ঘ সময় ধরে বারবার তাগাদা দেওয়া হলেও সংস্থাটি সেই বকেয়া পরিশোধ করেনি। ফলে তাদের জন্য বাংলাদেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুটে চলাচল শুরু করেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতের পূর্বাঞ্চল…
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের থানার মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দরা সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে তারা স্থান ত্যাগ করে চলে যায়।
সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিশীলিত উদ্ভাবনের অনন্য উদযাপন হিসেবে এই মাস্টারপিস নিয়ে আসতে যাচ্ছে অপো বাংলাদেশ। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনো ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ডিজাইনে ধারণ করছে। এতে সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে। শীঘ্রই বাজারে আসতে যাওয়া অপো এ৬এস প্রো কেবল একটি স্মার্টফোন নয়; এটি বাংলাদেশের গর্ব, দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতি এক শিল্পসম্মত শ্রদ্ধা। ‘পাহাড়ের রানি’ ও ‘রাঙামাটির ছাদ’ নামে বহুল সমাদৃত সাজেক প্রশান্ত এক মহিমা ধারণ করে, যেখানে দিগন্তকে…
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।। এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন। আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখব, সেটা যে কোন অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সদর হাসপাতালে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে বিশেষ নজর রাখছি। তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতোমধ্যে বৃহত্তর…
