Author: স্টাফ রিপোর্টার

স্বস্তিকা মুখার্জি স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী এবং বরাবরই নিজস্ব অবস্থানে অনড়। সামাজিক মাধ্যম হোক কিংবা বাস্তব জীবন, নিজের মত প্রকাশে কখনও পিছপা হন না এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা, সোশ্যাল মিডিয়া নির্ভর ‘বিপ্লব’ এবং ব্যক্তিগত জীবনের এক গভীর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন ২০২৬ সালের জন্য নেওয়া নিজের বিশেষ এক সংকল্পের কথাও। ছোটবেলা থেকে পাড়া-প্রতিবেশীদের ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ সম্বোধন শুনে বড় হলেও জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায় মায়ের মৃত্যুর দিন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বস্তিকা জানান, “মায়ের মৃত্যুর পরদিন সকালেই এক প্রতিবেশী এসে জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কি না। দিনটা আমার কাছে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল সরকার আলী হোসেন ফকিরকে দেশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়।

Read More

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শেখ মো. সাজ্জাত আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা বাংলাদেশ পুলিশ সদরদপ্তর-এ পাঠান। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই তিনি এই পদত্যাগপত্র জমা দিলেন। বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে জানান, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর, নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের আবেদন করলেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম-ও তার পদত্যাগপত্র জমা দেন। প্রশাসনের উচ্চপর্যায়ে চলমান এই পরিবর্তন নিয়ে বর্তমানে নানা মহলে আলোচনা…

Read More

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট’স অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ধারা ১০(৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে চার (৪) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা…

Read More

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক–এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জয়নুল আবদিন ফারুক তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ–১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।…

Read More

আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তাকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। দিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই…

Read More

চলতি ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন জমার সময় বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন কর আইনজীবী সমিতি ও ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে সময় বাড়ানোর ব্যাপারে এনবিআরের ইতিবাচক মনোভাব রয়েছে। অর্থমন্ত্রীর সম্মতি পেলে সময় বাড়ানো হতে পারে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) দুই মাস ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতি রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে এনবিআরকে। চিঠিতে সংগঠন দুটি সময় বাড়ানোর পক্ষে ১৩টি যুক্তি দেখিয়েছে। তারা বলেছে, সার্ভার ডাউন ও ধীরগতি, ওটিপি কোড পেতে ঝামেলা, বিভিন্ন ধরনের কাগজ ও চালানের নম্বর ইনপুটে সমস্যা, রিটার্ন দাখিলের সময় বিদ্যুৎ…

Read More

বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা ও বিচার নিশ্চিতে কাজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজো প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ এসেছে। আমরা ধাপে ধাপে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।’ তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের…

Read More

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান। এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না…

Read More