Author: স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ। তিনি বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’ ইসি সচিব আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ শেষ হলো। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত…

Read More

জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিরঙ্কুশ জয় পেয়েছে। এর ফলে দেশটির ক্ষমতাসীন এই দল ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। যদি সরকার ফলাফল নিশ্চিত করে, তবে এই ফলাফল জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে তার সংরক্ষণশীল এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট দেবে এবং আগামী চার বছরে ১২৩ মিলিয়ন মানুষের এই দেশে তার ছাপ রাখতে সক্ষম করবে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘনিষ্ঠভাবে এই ব্যাপারে নজর রাখবে যে ৬৪ বছর বয়সী প্রধানমন্ত্রী নভেম্বর মাসে তাইওয়ান নিয়ে করা মন্তব্যের কারণে বেইজিংকে ক্ষুব্ধ করার পর তিনি…

Read More

নব্বইয়ের দশকের বলিউডে পথচলা মোটেও সহজ ছিল না—এ কথা বহুবারই বলেছেন নীনা গুপ্তা। তবে এবার তিনি জানালেন এমন এক অভিজ্ঞতার কথা, যা আজও তাকে কষ্ট দেয়। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে শুটিং সেটে এক পরিচালকের আচরণে চরম অপমানের শিকার হয়েছিলেন এই প্রবীণ অভিনেত্রী। কোনো দোষ না থাকা সত্ত্বেও সবার সামনে তাকে অশ্রাব্য ভাষায় ভর্ৎসনা করা হয়েছিল, আর সেই লজ্জা ও যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা সেই তিক্ত স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ছবির শুটিং চলাকালে পরিচালক হঠাৎ করেই সবার সামনে তাকে গালিগালাজ করতে শুরু করেন। অথচ ছবিটিতে তার চরিত্র ছিল খুবই ছোট…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ ৭ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভোট কারচুপির সুযোগ নেই জানিয়ে ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করা হবে বলেও জানান। নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে কমিশনার আরও বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভালো।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ চিঠি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সকল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তি ও অটোমেশন ব্যবস্থার কারণে দ্রুত ফল সংগ্রহ ও প্রকাশ নিশ্চিত করা যাবে। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নির্বাচনকে ঘিরে যে আশঙ্কা ছিল, তা সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত দিনে একটি অবাধ, সুষ্ঠু…

Read More

লেবাননের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী ত্রিপোলিতে দুইটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয়রা ধারণা করেন, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন। উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, লেবানিজ রেড ক্রিসেন্ট এবং অন্যান্য জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরাতে সাহায্য করছেন। ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ বলেন, অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলিকে ‘দুর্যোগ কবলিত শহর’ ঘোষণা করা হচ্ছে।…

Read More

রূপগঞ্জে পূর্বাচল তিনশ ফুট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী মাহমুদ হাসান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল তিনশ ফুট সড়কের ল্যাংকার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশ জানায়, কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। ইসি’র রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না, এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা…

Read More

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় মর্জিনা বেগম নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট…

Read More