Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে- এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়; বরং রাষ্ট্র কোন পথে এগোবে—তার সিদ্ধান্ত জনগণ নেবে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন…
বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই চোট পান হাসারাঙ্গা। চোট নিয়েও তিনি নিজের বোলিং কোটা পূরণ করেন এবং চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে চাপের মধ্যে রাখেন। তবে এরপর আর মাঠে নামা হচ্ছে না তার। সোমবার করা এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্ট পর্যালোচনা করার পর তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাসারাঙ্গার পরিবর্তে লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা…
নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য এলো বড় অর্জন। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’ এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পুরস্কার ঘোষণার মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম। ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। কিন্তু সেই হাততালিই যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন আনন্দটা…
চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ড ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১১ কিলোমিটার দূরে।
নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ও ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকালে পুলিশ ও ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে…
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম। গত বছর বাংলাদেশ ১৪তম স্থানে ছিল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১৮২টি দেশের মধ্যে ১০০ এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরে যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি’র নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া, বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি জারি করা ইসির পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা…
জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। পুলিশ জানায়, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে একজন সেনাসদস্য ও একজন প্রশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে দেশটির গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় এএইচ-১এস কোবরা মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুইজন চালক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান বলে জানানো হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ। তিনি বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’ ইসি সচিব আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ শেষ হলো। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত…
