Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে এক দুষ্কৃতকারী নারী। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এক অজ্ঞাতনামা নারী রিহানার বাড়ির সামনে এসে দাঁড়ান। গাড়ি থেকে নেমেই তিনি বাড়ির দেয়াল ও মূল ফটক লক্ষ্য করে পরপর সাত রাউন্ড গুলি ছুড়ে…
পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচক মান এর ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনরুপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের অবকাশ নেই। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটররা হলেন, মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। প্রজ্ঞাপন অনুযায়ী, তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেল-এর সমান পদমর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর…
১২.৫ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে- এমন কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে। এর আগেও, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন…
২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। আইজিপি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই।…
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। এ কর্মকর্তা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ৬ জন। গতকাল (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে। কমিটির আহ্বায়ক হবেন মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর একটি বড় ধরনের বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর ছয়টার দিকে ভোরের আলো ফুটতেই সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে ড্রোন উড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট শনাক্ত করা হয়। এরপর ধাপে ধাপে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াড এবং ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি নিয়ে যৌথ বাহিনী জঙ্গল সলিমপুরের ভেতরে প্রবেশ করে। অভিযানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এই…
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে তিনজন ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি…
ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ ৯ মার্চ সোমবার থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট-ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
