Author: স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। আজ সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়…

Read More

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিমান হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। তালেবান সরকারের দাবি, পাকিস্তানের চালানো এই হামলায় একটি পুনর্বাসন হাসপাতালে শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র (পুনর্বাসন হাসপাতাল) লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা প্রায় ৪০০ এবং আহত প্রায় ২৫০ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হতাহতের সংখ্যা…

Read More

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও তার মেয়ে(৮ মাস)। আহত হয়েছে তার ছেলে। শফিকুল পাটগ্রাম উপজেলায় পদক্ষেপ এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পদক্ষেপ নামক একটি এনজিওতে চাকুরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করছিলেন শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন পুরো পরিবার। মির্জারকোট এলাকায় পৌঁছলে পিছন দিক বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক…

Read More

বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। মার্চের এই আন্তর্জাতিক উইন্ডোকে ধরা হচ্ছে শেষ প্রস্তুতির মঞ্চ—যে দলগুলো এখন গড়ে উঠছে, প্রায় তারাই যাবে চূড়ান্ত আসরে। আর এমন সময়েই বড় চমক হয়ে এসেছে নেইমার–এর অনুপস্থিতি, যা তার বিশ্বকাপ স্বপ্নকে কিছুটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সোমবার জানিয়েছেন, নেইমার এখনও পুরোপুরি ফিট নন। তাই এই মাসের দুটি প্রীতি ম্যাচে তাকে দলে রাখা হয়নি। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সান্তোস–এর হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি, তবুও ২০২৩ সালের অক্টোবরে পাওয়া গুরুতর হাঁটুর চোটের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি। সেই চোটের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি এই…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। সোমবার দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দিনাজপুর তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা। এই শহরের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। তিনি বলেন, ‘মানুষ সাধারণত জিজ্ঞেস করে নানা বাড়ি কোথায়। কিন্তু দিনাজপুরের কথা মনে হলেই আমার কাছে নানি বাড়ির কথাটাই আগে মনে পড়ে। শহরের বালুবাড়ি ও ঘাসিপাড়ায় আমার নানা-নানির বাড়ির অনেক স্মৃতি…

Read More

দেশের ছয় জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় ঝড়ের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আজ মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আজ মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিও নির্ধারিত হয়েছে। মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও, পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এছাড়া, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে…

Read More

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সুসংগঠিত করেন, যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত হয় মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম। বিশেষ করে, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণকে বাঙালি জাতির মুক্তির ডাক হিসেবে বিবেচনা করা হয়। সেই ভাষণে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুতির আহ্বান জানান,…

Read More

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর ‘কোনো সম্পর্ক নেই’ এবং এটি ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে সোমবার জানিয়েছেন ফ্রিডরিশ মের্র্ৎসের মুখপাত্র। বার্লিন থেকে এএফপি জানায়, রোববার ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেনসহ বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সহায়তা করার আহ্বান জানান। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরে তিনি ন্যাটো মিত্রদের ওপর আরও চাপ বাড়িয়ে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে বলেন, যদি জোটের সদস্যরা প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য নিজেদের দায়িত্ব পালন না করে, তবে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে। নিয়মিত এক…

Read More

ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে দারুণ কীর্তি গড়লেন ব্রুনো ফের্নান্দেস। অ্যাস্টন ভিলা-এর বিপক্ষে ৩–১ গোলে জয় তুলে এনে দুটি গোল বানিয়ে তিনি ভেঙে দিয়েছেন ক্লাব কিংবদন্তি ডেভিড বেকহ্যাম-এর দীর্ঘদিনের রেকর্ড। ম্যাচে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। সেই গোলের মাধ্যমে চলতি মৌসুমে নিজের ১৬তম অ্যাসিস্ট পূর্ণ করেন ফের্নান্দেস। এর ফলে প্রিমিয়ার লিগ-এর এক মৌসুমে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ১৯৯৯–২০০০ মৌসুমে ১৫টি অ্যাসিস্ট করে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ডেভিড বেকহ্যাম। দীর্ঘ ২৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ইতোমধ্যে ১০০টি অ্যাসিস্টও পূর্ণ করেছেন তিনি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টস-কে…

Read More