Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ঢাকা-৬ আসনের তিনটি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৮০০টি ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৯৩৬টি ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) টিকাটুলি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। সেখানে ৩৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ৪৮১টি। এতে ইশরাক হোসেন ৮১২টি ও আব্দুল মান্নান ৬১৬টি ভোট পান। গণভোটে এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি। ৩৪ নম্বর কেন্দ্রে মোট ভোট গণনা হয়েছে ১…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তারই অংশ হিসেবে বগুড়া-৬ (সদর) আসনের ১২ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সামগ্রিকভাবে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য মতে, ঘোষিত ১২টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট। এদিকে ঢাকা-১৭ আসনেও কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তারেক রহমান।
ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট…
বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালি দিনের কথা উঠলেই যে নামটি সবার আগে স্মরণে আসে, তিনি কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মাত্র ১৩ বছর বয়সে এফডিসির আঙিনায় পা রেখেছিলেন তিনি। যে প্রাঙ্গণ একসময় ছিল তার কর্মজীবনের প্রাণকেন্দ্র, আজ সেই এফডিসিই তার কাছে হয়ে উঠেছে অচেনা ও বেদনাবিধুর স্মৃতির জায়গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং এফডিসির পরিবর্তিত বাস্তবতা নিয়ে গভীর ক্ষোভ ও হাহাকার প্রকাশ করেন ববিতা। তিনি বলেন, ‘আমার গাড়ি যদি এফডিসির পাশ দিয়ে যায়, একবার তাকাই ঠিকই, কিন্তু আর ভালো লাগে না। মনটা কাঁদে। এই এফডিসি কেমন হয়ে গেছে! সেই ১৩ বছর বয়স থেকে যখন খেলাধুলা করি, তখন থেকেই আমি এখানে ইন…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অনেক সুন্দর হয়েছে। সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে মানুষের যে আগ্রহ-উচ্ছ্বাস, সেটা দেখেছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে মানুষ আনন্দের উৎসব পেয়েছে। এবার ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি। তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে, ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি। নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান মির্জা ফখরুল।
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক মহোৎসব। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ সারা দেশের নির্বাচনি এলাকাগুলোতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিকাল সাড়ে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়াবেন, তারা নির্ধারিত সময়ের পরেও ভোট দিতে পারবেন; তবে এরপর আর নতুন কাউকে লাইনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর এক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও…
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বাসার পাশেই এই ভোটকেন্দ্র অবস্থিত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী। তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন—ডাব প্রতীকের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। নাহিদ ইসলাম এবার ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি মার্কায় ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন। আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি ও অনেক রক্তপাত, আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ২৪শের জুলাইয়ে ছাত্র-জনতা কৃষক শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা দেশ পেয়েছি। আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এই নির্বাচন বাংলাদেশে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরে ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট ঘিরে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। নির্বাচনকে ঘিরে ভোটারদের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫…
