Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেছেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন শেখ আব্দুর রশিদ। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন- জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, ‘শপথ নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। আর খুব দেরি হলে এটা ১৬ বা ১৭ তারিখ, এর পরে যাবে না।’ প্রেসসচিব জানান, নির্বাচনের পরদিন থেকে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্পিকারের অবর্তমানে কে শপথ পাঠ করাবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি। শফিকুল আলম বলেন, ‘পরবর্তী সময় এসব বিষয় জানিয়ে দেওয়া হবে। শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল…
নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতাররা হলেন, শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম (ইবু) গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া রাতেই ওয়ারলেস…
গাজীপুর-এর কোনাবাড়ি থানাধীন আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট একযোগে কাজ করছে এবং আগুন বর্তমানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৩০ এর অধিক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। হুমকি দিয়ে চলেছে, অনেকে ঘরে থাকতে পারছে না। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপিকে উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, বিএনপি কি এখনও পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি-না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বড় ধরনের ভরাডুবির শিকার হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম। ধানের শীষের বিশাল জয়ের দিনে শোচনীয় পরাজয় বরণ করেছেন তিনি। তিনবারের এই সাবেক সংসদ সদস্য নির্বাচনে মাত্র ১ হাজার ৭১৯ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তার জামানতের টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন (ইসি) আজ সকালে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে ফলাফল পাঠানো শুরু করেন। কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের উপস্থিতি বহু কাঙ্ক্ষিত এই ফলাফল ঘোষণা করা হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি)…
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে।’ তিনি বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনোসিয়েট করতে না দেওয়া, এর কারণে এমন হয়েছে।’ তিনি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুমের বিপরীতে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়। নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। এছাড়া পোস্টাল ব্যালটে পেয়েছেন ৮৬৬টি ভোট। নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। নাহিদ ইসলাম কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন। ঢাকা-১১ আসনে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা পাঠান তিনি। মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন…
