Author: স্টাফ রিপোর্টার

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১৫ মে পর্যন্ত। এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে—তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ ফের এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো।

Read More

চোটে থেমে গেছে গতি, তবে থামেনি লড়াই—মাঠে ফেরার অপেক্ষায় সময় গুনছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ মিস করার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি, আর এখনো পুরোপুরি ফিটনেস ফিরে পাননি এই ডানহাতি পেসার। ইনজুরির কারণে দলের বাইরে থাকা হাসান মাহমুদকে নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে। ডান কনুইয়ের চোটে ভোগা এই পেসার বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, নিজের সামর্থ্যের প্রায় ৭০ শতাংশ দিয়ে আপাতত বোলিং করতে পারছেন হাসান। ফলে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে তার খেলার সম্ভাবনা…

Read More

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস—পর্দায় উপস্থিতি কম থাকলেও বছরজুড়ে থাকেন খবরের শিরোনামে। কখনো বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়, কখনো শোরুম উদ্বোধনে, আবার কখনো সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। তবে তার পেশাগত কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েই যেন বেশি কৌতূহল দর্শকদের। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরোনো এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্টভাবেই বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।…

Read More

১২৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব দিতে যাচ্ছেন। সোমবার এই ঐতিহাসিক নিয়োগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। সিডনি থেকে এএফপি এ খবর জানিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সুজান কয়েলকে অস্ট্রেলিয়ার সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিন দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি সলোমন দ্বীপপুঞ্জ, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী মার্লেস সাংবাদিকদের বলেন, ‘তার এই অর্জন অস্ট্রেলিয়ার ইতিহাসে নজিরবিহীন। দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে আসীন হওয়া তিনিই প্রথম নারী।’ তিনি আরও বলেন, এটি সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। সুজান নিজেই আমাকে বলেছিলেন, যা দেখা যায় না, তা হওয়ার স্বপ্নও কেউ দেখে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এক বড় রূপান্তরের…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু হামে এবং বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। স্বাস্থ্য অধিদফতর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন, যার মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে…

Read More

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। হুমায়ুন কবির বলেন, ‘ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’ এ সময় পাইপলাইনের ডিজেল দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান তিনি। গত মঙ্গলবারপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস…

Read More

হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন সুরক্ষার স্বার্থে বিষয়টি তদন্ত করা জরুরি বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা…

Read More

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কারাগার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। রোববার (১২ এপ্রিল) নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়েছে। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ এই আবেদনটি জমা দেন। আবেদন সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনী ফরমে তার স্বাক্ষর নেয়ার জন্য জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয়…

Read More

ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ) এর কার্যক্রম পরিচালনার জন্য ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। রোববার (১২ এপ্রিল) ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসিবুল হাসানের যৌথ স্বাক্ষরিত ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি (১) গোলাম মোস্তফা, সহ-সভাপতি (২) মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূর হোসেন। কমিটির অন্যান্য…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়। সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি…

Read More