নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম।
গত ২০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লা জামাল মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মোঃ সাগর হোসেন (২৪), পিতা: মৃত মোঃ হারুন হোসেন, ভাসমান বাসিন্দা, মধ্য তল্লা এলাকা—কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১.১ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

