Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেছেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা মজুত না করার বিষয়ে একমত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, সেটির মেয়াদ ২০ বছরেরও বেশি হতে পারে। এই চুক্তির সম্ভাবনাকে ‘খুবই উজ্জ্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আগামী সপ্তাহান্তেই পরবর্তী বৈঠক হতে পারে। চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হলে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিলই অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ স্থগিত করেছেন। ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা নিতে আর বাধা নেই। এর আগে বৃহস্পতিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরীক্ষা স্থগিতের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা…
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কামরুল হাসান (ময়মনসিংহ-৬)-এর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়িত হলে বেকারত্ব হ্রাসে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর জনগোষ্ঠী ও উদ্যোক্তা শ্রেণি তৈরি করাই এ সব উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে স্ব-কর্মসংস্থান…
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। স্পিকার বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও…
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। তার পক্ষে পদক গ্রহণ করেছেন জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক তুলে দেন তিনি। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়া হয়েছে। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও পুরস্কারপ্রাপ্ত…
বলিউডের ঝলমলে আলোয় দাঁড়িয়ে আজ তিনি বিশ্বজোড়া পরিচিত নাম। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সংগ্রামের গল্প—যেখানে ছিল অবহেলা, ষড়যন্ত্র আর ভাঙার মতো মুহূর্ত। প্রিয়াঙ্কা চোপড়া নিজের সেই অজানা অধ্যায়ের কথাই এবার তুলে ধরলেন খোলামেলা ভাবে। বলিউড থেকে হলিউড—দুই জগতেই নিজের আধিপত্য বিস্তার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনো পারিবারিক উত্তরসূরি ছাড়াই কেবল মেধার জোরে বলিপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে সাফল্যের এই পথটা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে। প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাঁচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।…
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১ টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ দিন মোট ১৪ টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনটি সৌদি আরবের সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস পরিবহন করবে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন…
রাজধানীর মোহাম্মদপুরে চারদিনের ব্যবধানে আবারও আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার পর বেড়িবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলো, আসাদুল হক ওরফে লম্বু আসাদ। নিহত যুবক মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এর বি ব্লকের ৪ নম্বর রোডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, নওহত যুবক আসাদুল হক এর এর বুকে, পিঠে জখম রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় কারা জড়িত তা জানা যায় নি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ…
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, জাতীয়…
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাই ৬০০ এলবি লাইফ’ –এর পরিচিত মুখ ডলি মার্টিনেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। ডলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম Entertainment Weekly–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বোনের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিন্ডসে কুপার লিখেছেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।” তিনি আরও লিখেছেন, “ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার…
