Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
Author: স্টাফ রিপোর্টার
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাই ৬০০ এলবি লাইফ’ –এর পরিচিত মুখ ডলি মার্টিনেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। ডলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম Entertainment Weekly–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বোনের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিন্ডসে কুপার লিখেছেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।” তিনি আরও লিখেছেন, “ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার…
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী জুনে শুরু হওয়ার কথা বিশ্বকাপের। সম্ভবত এটি হতে চলেছে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের বাকি আছে এক মাসের একটু বেশি। আর এমন সময় যুক্তরাষ্ট্রে মামলা হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির নামে। মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। আদালতের নথি অনুযায়ী, মায়ামিভিত্তিক ‘ভিদ মিউজিক গ্রুপ’ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলা করে। তাদের অভিযোগ, গত বছর অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচে চুক্তির শর্ত অনুযায়ী…
দক্ষিণ তুরস্কের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি। ঘটনাটি ঘটেছে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। চিফচি জানান, ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশটির দক্ষিণে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। এরপর ওই ছাত্রটি আত্মহত্যা করে। বুধবারের এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন ছাত্র…
বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিও-তে বুধবার রাতে অনুষ্ঠিত হলো ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর ‘ক্যাপ্টেনস মিট’ ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অপেশাদার করপোরেট ক্রিকেট ক্লাব ‘ঢাকা মেভেরিকস’-এর এই আয়োজনে বাংলাদেশে ১০০ বলের রোমাঞ্চকর ক্রিকেট ফরম্যাটের একটি নতুন দিগন্ত সূচিত হলো। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ. হেলভনয় (Alexandra A. Khelvnoy)। টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি উন্মোচনকালে তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। ঢাকা মেভেরিকস অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বসুন্ধরা গ্রুপ-এর সার্বিক সহযোগিতার কথা স্বীকার করছে। টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই ‘গোল্ডস জিম’ (Gold’s Gym) এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে এসবিজি (সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল)। মিডিয়া…
দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সকালে জালালাবাদ গ্যাস মিলনায়তনে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দু’টি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা।’ শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ…
ঢাকাই চলচ্চিত্রে প্রচলিত ব্যস্ততার ভিড়ে যেন একটু ব্যতিক্রমী ছন্দে হাঁটেন অর্চিতা স্পর্শিয়া। কাজের দৌড়ে নিজেকে এগিয়ে নেওয়ার চেয়ে, তিনি বরং স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত জীবনের সরলতাকেই বেশি গুরুত্ব দেন। তাই সমসাময়িকদের তুলনায় পর্দায় তার উপস্থিতি কম হলেও, সেটি তার সচেতন সিদ্ধান্ত—যার পেছনে আছে একেবারেই আলাদা জীবনদর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পর্দায় তাকে দেখে অনেকেই ভিন্নভাবে বিচার করলেও বাস্তবে নিজেকে তিনি অত্যন্ত অলস বলেই দাবি করেন। নিজের কাজ এবং ব্যক্তিত্ব নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দূতাবাস সমূহকে শ্রমবাজার অনুসন্ধান এবং বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া…
জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা সংবাদমাধ্যমকে এই শোকের সংবাদটি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সবার শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে মির্জা ফারুক পরিবার পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসরে যান। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাবার মৃত্যুর খবরে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোকের…
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে আগ্রহী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার জন্য তেহরানকে দুই শর্ত মানতে হবে। ইরানের প্রতিনিধিদলে সঠিক লোকজন থাকলে তবেই সুষ্ঠু আলোচনা সম্ভব বলে মনে করছে ওয়াশিংটন। অন্তত তেমনটাই দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে। ইজ়রায়েলি সংবাদমাধ্যম ইজ়রায়েল হায়োম-এর প্রতিবেদনে দাবি, ওয়াশিংটন চাইছে, দ্বিতীয় দফার শান্তি বৈঠকে আগে হরমুজ় প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে ইরানকে। আর কোনও ভাবে ওই জলপথকে নিয়ন্ত্রণ করা চলবে না। সব জাহাজকেই যাওয়া-আসা করতে দিতে হবে। ইরান যদি তা না করে, আমেরিকাও হরমুজ় অবরুদ্ধ করবে। ইরানের কোনও জাহাজ-ট্যাঙ্কারকে তারা যাতায়াত করতে দেবে না। ইজ়রায়েলি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, ওয়াশিংটনের আরও একটি শর্ত রয়েছে।…
প্রায় ৪০ মিনিট ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ঠিক কী কী বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহেই ইরান-আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে। তার পর এই প্রথম বার মোদী-ট্রাম্পের মধ্যে ফোনে কথা হলো। সূত্রের খবর, ফোনে মোদী ট্রাম্পকে বলেছেন, ‘আমরা সবাই আপনাকে ভালোবাসি।’ ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘কিছু ক্ষণ আগেই ওঁদের কথা বলা শেষ হল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিয়মিত বিভিন্ন বিষয়ে অবগত করেন। বড় কিছু বিষয় নিয়েই কথা হয়েছে তাঁদের।’ এ প্রসঙ্গে X হ্য়ান্ডলে যে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, তাতে ট্রাম্পকে তিনি ‘আমার বন্ধু’ বলে সম্বোধন…
