Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েও থামার কোনো লক্ষণ নেই—মাঠে এখনো যেন সময়কে বুড়ো আঙুল দেখাচ্ছেন লিওনেল মেসি। বয়স বাড়ছে, অবসরের আলোচনা জোরালো হচ্ছে, তবু পারফরম্যান্সে তিনি আগের মতোই প্রাণবন্ত। আসন্ন বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানানোর সম্ভাবনা থাকলেও ক্লাব ফুটবলে তিনি এখনো দাপটের সঙ্গেই রাজত্ব করছেন। ২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ইন্টার মায়ামি-তে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন মেসি। নতুন পরিবেশ, নতুন লিগ—কোনো কিছুই যেন তাকে থামাতে পারেনি। বরং সতীর্থদের সঙ্গে বোঝাপড়ায় তৈরি হয়েছে নতুন এক রসায়ন, যার ইতিবাচক প্রভাব পড়ছে তার পারফরম্যান্সে। এমএলএসে এখন পর্যন্ত মাত্র ৬০ ম্যাচেই গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৯৪টি অবদান রেখে ফেলেছেন এই…
ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয়, ব্যক্তিত্ব আর ফ্যাশন—এই তিনের মিশেলে তিনি বরাবরই আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সামাজিক মাধ্যমে নতুন নতুন লুকে হাজির হয়ে চমকে দেওয়াটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি; সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে অনন্য সাজে ধরা দিয়ে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। গত মঙ্গলবার রাতে ফেসবুকে নতুন কিছু ছবি প্রকাশ করেন তিশা। যেখানে তার সাজ ও আভিজাত্য মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। ছবিতে তানজিন তিশাকে দেখা গেছে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে। হালকা গোলাপি রঙের এই শাড়ির সঙ্গে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারী গয়না তার লুকে এনেছে…
নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আরপিওর ১২(১)(চ) ধারায় উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের তিন বছরের মধ্যে থাকেন, তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয়…
প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নিয়মিত সেবা দিয়ে আসছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মতো ইউএস-বাংলার ফ্লাইট সূচীতেও সাময়িক ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতির উন্নতির সাথে সাথে ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সকল রুটে পুনরায় স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এয়ারলাইন্সটি দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ এবং জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং…
ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, একটি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেন।
তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার। এরআগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার হতে নিতে তার দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগের নেত্রী কারাগার থেকে মুক্তি সদস্য ও সহকর্মীরা সকাল হতেই কারাগার ফটকে অপেক্ষা করেন। কারা ফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি এবং ৩৬ টাকা কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়। সভাশেষে গণমাধ্যমে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিদ্ধান্ত অনুযায়ী, ধান ৩ মে থেকে ও চাল ১৫ মে থেকে সংগ্রহ শুরু করবে সরকার। ধান ও চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে জানিয়ে…
অবশেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়ে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৫.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,৪৫৯.০১ মিলিয়ন ডলার। এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে…
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালিত হবে। এ লক্ষ্যে সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহের তালিকায় দিনটিকে সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ সংশোধন আনা হয়। পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চ জারি করা পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়,…
