Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ইরান যুদ্ধের প্রভাব এবার পড়তে যাচ্ছে বৈশ্বিক কনডমের বাজারে। বিশ্বের অন্যতম শীর্ষ কনডম উৎপাদনকারী মালয়েশিয়ার কারেক্স বারহাদ কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা আরও বিঘ্নিত হলে দাম আরও বাড়তে পারে। তিনি বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত নাজুক এবং উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে বাড়তি খরচের চাপ গ্রাহকদের ওপর দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।” ফেব্রুয়ারির শেষদিকে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকেই সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিং সামগ্রী, অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকন তেলের মতো কাঁচামালের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।…
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গুতেরেস মনে করেন এই উদ্যোগ উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে কূটনীতি জোরদার এবং পারস্পরিক আস্থা তৈরির পরিবেশ সৃষ্টি করবে। তিনি বলেন, “আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছি, যা অস্ত্রবিরতিকে ব্যাহত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি।” দুজারিক আরও জানান, পরবর্তী আলোচনা সফল করতে…
ধূমপানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ব্রিটেন। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে দেশটির সংসদের উভয় কক্ষে পাস হয়েছে ‘টোব্যাকো অ্যান্ড ভেপস বিল’, যার মাধ্যমে ১৭ বছর বা তার কম বয়সীদের কাছে সিগারেট বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করার পথ তৈরি হলো। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে “জাতির স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, এই আইন এমন একটি ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তুলবে, যারা আজীবন নিকোটিনের আসক্তি ও এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। ‘টোব্যাকো অ্যান্ড ভেপস বিল’-এর মূল লক্ষ্য হলো ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া কোনো ব্যক্তিকে কখনোই বৈধভাবে সিগারেট কিনতে…
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি…
ইরানের সাথে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে যুদ্ধ বন্ধের একটি সমন্বিত প্রস্তাব পেশ করার সুযোগ দিতেই মার্কিন সামরিক বাহিনীকে আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, নতুন করে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়নি, যা ইঙ্গিত দেয় যে প্রস্তাব জমা না দেয়া পর্যন্ত এই বিরতি কার্যকর থাকতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ আগের মতোই কঠোরভাবে বহাল…
দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া…
দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে শুল্ক–কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর আগে গত অর্থবছরে পুরো বছরে এনবিআরের ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা, যা তখন রেকর্ড ছিল। তবে চলতি অর্থবছরের মাত্র ৯ মাসেই সেই পরিমাণ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রাজস্ব আদায় বাড়ানোর শর্ত দিলেও সেই লক্ষ্য পূরণে বড় চাপে পড়েছে এনবিআর। বিপুল ঘাটতির মধ্যে অর্থবছরের বাকি সময়ে লক্ষ্য অর্জন করতে হলে প্রতি মাসে গড়ে প্রায় ৭৩ হাজার কোটি টাকা কর আদায় করতে হবে…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা ধীরে ধীরে ট্যাক্স হলিডে (কর রেয়াত) কালচার থেকে বের হতে চাই। কর কম হোক, বেশি হোক- সবাইকে দিতে হবে। আজ মঙ্গলবার বিকেলে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন (বিইএ), বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচগিয়ারস (বিএমএটিএস)-সহ ১০টি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা আর এই ট্যাক্স হলিডে কালচার কন্ট্রোল করতে পারছি না। এটার সাইড এফেক্ট অনেক বেশি। আমাদের দেশের একটা গ্রুপের নানা ধরনের ব্যবসা থাকে। ওনাদের ইন্ডাস্ট্রি, মিডিয়া থেকে শুরু করে নানারকম ব্যবসা থাকে। কোন একটা জায়গায় ট্যাক্স…
দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তবে এবারই? দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ শিরোপার খোঁজে থাকা ব্রাজিলকে ঘিরে আশার নতুন আলো দেখছেন দেশটির কিংবদন্তি তারকা কাফু। তার বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপই হতে পারে ‘সেলেসাও’দের জন্য খরা কাটানোর সেরা সুযোগ। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা গত ২০ এপ্রিল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেই শেষ হতে পারে ২৪ বছরের শিরোপা অপেক্ষা। ২০০২ সালে জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানি জাতীয় ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ জেতে, আর সেই দলের অধিনায়ক ছিলেন কাফু। এর আগে ১৯৯৪ সালের শিরোপাজয়ী দলেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কাফু বলেন,…
মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ৫৭ বছর বয়সে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বজুড়ে প্রশংসিত সিনেমা দ্য ক্রিমসন রিভার্স-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পান। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নাদিয়াকে। এরপর থেকেই তিনি কোমায় ছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান। এক যৌথ বিবৃতিতে শোক জানিয়ে তারা বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্রান্স হারাল এক অসাধারণ শিল্পীকে, আর আমরা…
