Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারনর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। একইসঙ্গে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ও আরেকজন নেতা স্বাধীন বাংলাদেশের অগ্রদূত, যিনি ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা…
জুয়েলারি দোকানের বিক্রিতে বর্তমানে ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। তবে দেশের প্রায় এক-তৃতীয়াংশ জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন না থাকায় সঠিকভাবে ভ্যাট আদায় করা সম্ভব হচ্ছে না। এ কারণে জুয়েলারি দোকানগুলোর ভ্যাট নিবন্ধন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন পরিস্থিতিতে বিক্রয়মূল্যের পরিবর্তে ওজনের ভিত্তিতে ভ্যাট নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আসছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি স্বর্ণের গয়না এবং প্রতি ক্যারেট হীরার গয়নায় ২ হাজার টাকা করে ভ্যাট নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বর্তমানে ভ্যাট হার অনুযায়ী এক ভরি স্বর্ণ বিক্রিতে প্রায় ১২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে…
আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু নতুন চমক আসতে পারে। বিশেষ করে কর অব্যাহতির সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে ভিআইপিদের কর সুবিধা বাতিলের বিষয়টি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ অন্যান্য বিশেষ ব্যক্তিরা যে কর সুবিধা ভোগ করেন, তা বাতিল করা হতে পারে। পাশাপাশি সরকারি চাকরিজীবী ও বিচারকদের কিছু খাতে প্রাপ্ত কর সুবিধাও তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কর অব্যাহতি পর্যালোচনায় গঠিত কমিটি এসব সুবিধা সীমিত বা বাতিল করার পক্ষে মত দিয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আইএমএফ সব ধরনের কর অব্যাহতি তুলে দিতে সরকারকে পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী সরকার অব্যাহতি সুবিধা কোথাও সীমিত, কোথাও…
শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই। শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি। পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে জোর প্রচেষ্টা চালাতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা ভিটামিন বা এক ফাইল ওষুধ খেয়ে জীবন চলে না। কিন্তু মায়ের দুধ এমন একটি প্রাকৃতিক পুষ্টি,…
কৈশোরের সীমানা পেরোনোর আগেই পেশাদার ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বৈভব সূর্যবংশী। বয়সে কিশোর হলেও তার ব্যাটে যেন পরিণত ক্রিকেটারের ছাপ—যেখানে দাপটের সঙ্গে সামলাচ্ছেন বিশ্বের সেরা বোলারদেরও, এমনকি জাসপ্রিত বুমরাহ–দের মতো তারকাকেও। তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যতের বড় তারকা হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই ভারতীয় তরুণ। বড়দের সঙ্গে সমানতালে লড়াই করলেও মনটা এখনও শিশুসুলভই রয়ে গেছে বৈভবের। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচের আগে নিয়মিত কার্টুন দেখে সময় কাটান। কমিক চরিত্রের জগতে ডুবে থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন তিনি। বুধবার লখনৌকে হারানোর পর রাজস্থানের এই ব্যাটার নিজেই জানিয়েছেন এমন তথ্য। মাঠে নামার আগে নিজের মনকে শান্ত রাখাই তার প্রধান লক্ষ্য।…
সম্প্রতি বলিউডে নিজের কণ্ঠের জাদুতে নতুন করে আলোচনায় উঠে আসেন জেসমিন স্যান্ডলাস। ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর একাধিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়ালেও, সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এক লাইভ কনসার্টের ভিডিও তাকে এনে দিয়েছে ভিন্নধর্মী বিতর্কের কেন্দ্রে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গান পরিবেশন করছেন জেসমিন। তবে গান গাওয়ার পাশাপাশি তার নাচের ভঙ্গি এবং মঞ্চে আচরণ নিয়ে তৈরি হয় আলোচনা। একপর্যায়ে হাতে থাকা বোতল থেকে নিজের মাথায় পানি ঢালেন তিনি, যা অনেকের কাছেই অতিরঞ্জিত ও দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলে মনে হয়েছে। নাচের কিছু স্টেপও দর্শকদের একাংশের কাছে অশালীন বলে বিবেচিত হয়। সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে গানের…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে সরকার বাধ্য হচ্ছে । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষি খাতে সেচব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার…
দিনাজপুরের পাবতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সচল ১নং নম্বর ইউনিটটির যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, কয়লার সঙ্গে পাথর আসায় ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যায় ও ও কুলিং ফ্যান ভেঙ্গে গেছে। এতে বুধবার রাত ১০টা ১০ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তিনি আরও বলেন, মেরামত…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীনই রাজ্য সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য দেন, যেখানে ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে। ওই সভা থেকে তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশংসা করেন। সভায় প্রধানমন্ত্রী একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, তেমনি ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, “গত পঞ্চাশ বছরে এটি এমন একটি নির্বাচন, যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে অতীতে ভোটের সময় বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগ থাকলেও এবার নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।” নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা…
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।
