Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান। সদ্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুই মন্ত্রী সরাসরি বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়। আলোচনার এক পর্যায়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে…
পবিত্র রমজান উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এ বিষয়ে উচ্চ আদালত থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি…
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে। আজ রাত ৭টার পরিবর্তে তিনি রাত ৯টা ৪৫ মিনিটে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বলেছেন, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রমজান মাসে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে তিনি উল্লেখ করেন, কারিগরি কারণে সামান্য লোডশেডিং হতে পারে।
পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোন প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব…
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন পরিবেশে জনগণের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।…
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ (বুধবার) থেকেই রোজা রাখছেন মুসলমানরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করা। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতি মুক্ত করা হবে। আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা একটি বড় লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর মূল দর্শন হলো ‘বিল্ড দ্য নেশন’ (জাতি পুনর্গঠন)। উনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নেই মন্ত্রিসভা কাজ করছে। আমাদের প্রতিটি কাজের মূলে থাকবে গণতন্ত্র।’ জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার বর্তমান…
নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম এর উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন— জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বিএনপি বিটের সাংবাদিকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
