Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
শেষ মুহুতে জমে উঠেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পশুর হাটে কোরবানির পশুর বেচাকেনা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়ছে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও প্রাচীন পশুর হাট হিসেবে পরিচিত সেতাবগঞ্জ হাট। বোচাগঞ্জ উপজেলার একমাত্র কোরবানির পশুর হাট সেতাবগঞ্জ হাট নামে পরিচিতি। এই হাটে প্রতি সোমবারে করে বসে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে খামারি, ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।পশুর হাটে গরুর সুস্থতা যাচাইয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে ও জাল নোট পরীক্ষার জন্য নিয়োজিত আছে ব্যাংক প্রতিনিধি। সোমবার সেতাবগঞ্জ হাটে সরজমিনে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘এক টাকার বাজার’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আগের সরকারগুলো অনেক আগেই পদ্মা ব্যারাজে অনেক দূর এগিয়ে নিয়েছিল, আমরা এটা জাস্ট একনেকে পাস করেছি। দুলু আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন।…
এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া| ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার| রোববার (২৪ মে) দুপুরে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম| সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’ এর স্বত্ত্বাধিকারী এনামুল হক প্রমুখ| উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে চলতি…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। সোমবার (২৫ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। তিনি…
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদির বড় ভক্ত হিসেবে উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে তা-ই পাবে। রোববার রাতে এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত দূত সার্জিও গোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। মোদি একজন অসাধারণ মানুষ এবং তার বন্ধু হিসেবে তিনি গর্বিত। কোনো প্রয়োজনে ভারত যেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে, সেটিও নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাদের অর্থনীতি এখন রেকর্ড…
দিনাজপুরের বোচাগঞ্জে ঝড়ে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোর রাতে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদা (৩৫) মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ঝড় চলাকালে ঘর থেকে ছাগল বের করতে গেলে হঠাৎ একটি পুরোনো বটগাছের বড় ডাল ভেঙে তাদের বাড়ির টিনের চালের ওপর পড়ে। এ সময় টিন চাপা পড়ে গুরুতর আহত হন জাবেদা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান।
দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হলেও তীব্র গরমে জনজীবনের অস্বস্তি এখনো কাটেনি। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বিশেষ বার্তায় বলা হয়েছে, বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ঈদের দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় ঢাকা, রংপুর,…
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের কালিহাতি থানার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয়…
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যে নামটি প্রতিনিধিত্ব করা হয়, সেটি হলো বাংলাদেশ। সঙ্গত কারণে দেশের ভাবমূর্তি, রফতানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। রোববার (২৪ মে) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের রফতানি এখনো তৈরি পোশাক খাতনির্ভর। তবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক রফতানির বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা…
