Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
- ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
- জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী
- জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
Author: স্টাফ রিপোর্টার
সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা। নিহত মামুন (৩৫) গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলা ঘটে। এতে গুরুতর আহত হন মামুন। তাকে পরে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। মামুন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহতের…
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও রিন্টু (৪৭) (চালক)। আহতরা হলেন— ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা…
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়ে দিয়েছেন, চলমান সংঘাতের সময় কোনও সামরিক অভিযানে অংশ নেবে না প্যারিস; বরং যুদ্ধ-পরবর্তী সময়ে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে গুরুত্ব দিচ্ছে তারা। মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফ্রান্স নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এই কারণে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কোনও সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও জানান, ফ্রান্স ইতোমধ্যে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য হবে যুদ্ধ শেষ…
বাংলাদেশ নারী ফুটবলের পরিচিত মুখ সানজিদা আক্তার এবার নতুন এক অভিজ্ঞতার পথে। প্রথমবারের মতো নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। নেপালের ললিতপুরভিত্তিক ক্লাব জাপা এফসি–র হয়ে এবারের লিগে মাঠে নামবেন বাংলাদেশের এই ফুটবলার। ক্লাবটির আগামীকালই একটি ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচে সানজিদার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে সানজিদা বলেন, “কালকে হয়তো নাও খেলা হতে পারে। সামনে আরও কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।” এর আগে বাংলাদেশের নারী ফুটবলাররা ভারতের ও ভুটানের লিগে খেললেও নেপালের লিগে অংশ নেওয়ার ঘটনা খুব একটা দেখা যায়নি।…
বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান হিসেবে ধরা হয় অস্কার পুরস্কারকে। তবে সেই মর্যাদাপূর্ণ আয়োজনকেই ঘিরে এবার শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ‘ইন মেমোরিয়াম’ তালিকায় রাখলেও অস্কারের মূল সম্প্রচারে তাকে স্মরণ করা হয়নি। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত বিশ্ব তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে সেখানে ভারতের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি। অথচ অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত ‘ইন মেমোরিয়াম’ তালিকায় তার নাম ছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ…
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,‘ঈদকে ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও আরামদায়কের মাধ্যমে স্বজনদের কাছে যাবে।’ মঙ্গলবার বেলা ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরার এই সময়ে এখন পর্যন্ত কোথাও যানজট হচ্ছে না, তাই এবারে সকল ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। তিনি বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কে যানজট হতে পারে এমন ২০৭ টি স্পটসহ প্রতিটি হাইওয়ে ও ব্রিজে মনিটরিং…
ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। আইজিপি বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না।’ তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে। তিনি আরও জানান,…
আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। অতিরিক্ত প্রেস সচিব জানান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষী ও…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। আজ সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়…
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিমান হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। তালেবান সরকারের দাবি, পাকিস্তানের চালানো এই হামলায় একটি পুনর্বাসন হাসপাতালে শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র (পুনর্বাসন হাসপাতাল) লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা প্রায় ৪০০ এবং আহত প্রায় ২৫০ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হতাহতের সংখ্যা…
