Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মহানগরের কাশিমপুর, বাসন ও জেলার শ্রীপুর এলাকায় এসব ঘটনা ঘটে। তিনটি বাসই আংশিক বা সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর–নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাশিমপুর থানার…
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীসহ আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। এর মধ্যে ঢাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সকাল থেকেই তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে। এদিকে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের এমন তাণ্ডবে রাস্তায়…
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে জসীম উদ্দিন সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হায়েস মডেলের মাইক্রোবাসটিতে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটই আগুন লাগার মূল কারণ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে যে, অপো এ৬ প্রো এখন আবার বাজারে পাওয়া যাচ্ছে; ডিভাইসটি প্রথম পর্যায়ে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। ডিভাইসটির প্রথম ব্যাচ খুব অল্প সময়ের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়, যা বাংলাদেশে অপোর সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রি-অর্ডার সেলআউটগুলোর মধ্যে অন্যতম। এই বিপুল সাফল্য অপোর উদ্ভাবন ও পণ্যের গুণগত মানের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে তুলে ধরে। অপো এ৬ প্রো এর অতুলনীয় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী সক্ষমতা ও এক্সট্রিম ডিউরেবিলিটির সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে, যা এই ক্যাটাগরিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। ধারাবাহিকভাবে ডিভাইসটির চাহিদা বাড়তে থাকায় অপো এর সহজলভ্যতা দ্রুত নিশ্চিত করেছে,…
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। মালিক…
নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল ও নিজের ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেন এই লেস্টার সিটি তারকা। পেশাদার ফুটবলারদের কাছে সাধারণত অর্থ উপার্জনই মুখ্য বিষয় হয়ে ওঠে। তবে হামজার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার কাছে অর্থ নয়, বরং দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের আকাঙ্ক্ষাই মুখ্য। হামজা বলেন, “আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অর্চিতা স্পর্শিয়া। সেখানে তিনি প্রায়ই নিজের ভালো লাগার মুহূর্ত ও ভাবনা শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয়; না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু…
সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবার আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পট পরিবর্তনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে তা আরও ধাপে ধাপে বাড়ানো হয়। সবশেষ চার মাস বাড়ানো হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই, আওয়ামীলীগ এদেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামীলীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামীলীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ভিপি নুর লেখেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই…
