Author: স্টাফ রিপোর্টার

এখন পর্যন্ত ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাঁদের সারা বছরের আয়–ব্যয়ের খরচ জানিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। তবে ওই সময়ের মধ্য কেউ যদি রিটার্ন দিতে না পারেন, তাহলে অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানো যাবে। সময় বাড়ানোর আবেদন অবশ্যই ৩১ মার্চের মধ্যে করতে হবে। চলতি বছরে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া…

Read More

নতুন সংযোজন এবং শক্তিশালী প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ দলের ক্রিকেট কিছুদিন আগের পাকিস্তান সিরিজে দর্শকদের মুগ্ধ করেছে। ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভের পাশাপাশি এই সাফল্য দলের র‍্যাঙ্কিংয়ে ও ব্যক্তিগত খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে। সিরিজে বল হাতে দলের আস্থা ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে ৫ উইকেট শিকার করে তিনি শুধু দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেননি, বরং আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থানও দৃঢ় করেছেন। বর্তমানে মিরাজ বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডার হিসেবে তার কৃতিত্বও চোখে পড়ার মতো; ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুই ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন। পাকিস্তান সিরিজের…

Read More

নতুন বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক জগত থেকে সরে যাওয়ার খবর ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। সেই চমকে ওঠার আবহ কাটতে না কাটতেই এবার একই ধরনের মন্তব্য করলেন সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অরিজিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিজেও সংগীতের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। শ্রেয়া বলেন, “মাঝে মাঝে আমারও বিরতি নেওয়ার ইচ্ছে হয়। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি কখনও গান থেকে উপার্জন বা লাভের বিষয়কে গুরুত্ব দেন না। তার জন্য গান মানেই মানসিক শান্তি।” অরিজিতের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আরও যোগ করেন, “সংগীতের প্রতি যে গভীর মমতা, সেটাই শ্রোতাদের সঙ্গে তার যোগসূত্র…

Read More

খাল, নদী ও জলাশয় খনন করলে দেশের প্রাকৃতিক জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার সিংজানি খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীববৈচিত্র্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। কিন্তু পতিত শেখ হাসিনা সরকার এই জলাশয়গুলো রক্ষণাবেক্ষণ করেনি। ফলে নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে গেছে। চলমান উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, জিয়াউর রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরে সারাদেশব্যাপী খাল খনন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ…

Read More

রমজানের পবিত্র মাসের শেষ দিনগুলো ঘিরে সব মুসলিম উম্মাহর হৃদয়ে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা। রহমত, মাগফেরাত এবং নাজাতের বরকতময় এক মাস পার হওয়ার পর শিগগিরই বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য আসছে আনন্দের বার্তা—পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশে শুরু হয়েছে শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ নিয়ে প্রস্তুতি। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে নতুন শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)-এর বরাতে বুধবার (১৮ মার্চ) দুপুরে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এই পর্যবেক্ষণ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণের প্রক্রিয়াকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে স্থানীয় সময়…

Read More

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা দিতে দেশে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তিনি জানান, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার আওতায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি এবং বিপুল জনগোষ্ঠী সরাসরি এই খাতের ওপর…

Read More

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন-এর সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Read More

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান (২৬) এবং তার বাবা কাওসার হোসেনের বাড়ি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read More

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর রয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘সবাই নির্ধারিত ভাড়াই নিচ্ছে। বরং দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।’ মন্ত্রী বলেন, যাত্রীসেবায় গাবতলীসহ বিভিন্ন টার্মিনালে পুলিশ কন্ট্রোল রুম, ভিজিল্যান্স টিম এবং র‌্যাবের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। পাশাপাশি নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন এবং আইনশৃঙ্খলা…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলা এবং সরকারি কর্মচারী বিধিমালায় বিভাগীয় মামলা দায়েরের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার তানজিনা সাথীকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উপকর কমিশনার তানজিনা সাথী বর্তমানে কর অঞ্চল-ময়মনসিংহে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১০ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে তিনটি মামলা দায়ের করা হয়। দুদকের মামলার পাশাপাশি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে…

Read More