Author: স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এবং নেইচার অ্যান্ড পিস ক্লাবের তরুণ সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওপাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক খায়রুল ইসলাম, নেইচার অ্যান্ড পিস ক্লাবের সদস্য রিপর্ণ রায়, পলি কর্মকার, মঞ্জু বৈশো, পঞ্চমী রায়, মাসুদ রানা, সবুজ রায়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। খাইরুল…

Read More

চার দশকের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা আর আক্ষেপের পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস লিখল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। বৃহস্পতিবার মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। বৃষ্টির আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে তারা। পরে বৃষ্টি ও ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ১৯২ রান। সেই লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে…

Read More

আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ প্রদান করার পরিকল্পনা রয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদ ভবনে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কৃষিখাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। তিনি আরো বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির প্রি-পাইলটিং হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি…

Read More

মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে তুলে নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের লক্ষ্য। এর ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরণের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর কমানোর উদ্যাগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের…

Read More

জাতীয় উন্নয়নে স্বাস্থ্যখাতের গুরুত্ব বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা জিডিপির ১.০২ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপি’র ০.৫৮ শতাংশ। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী বলেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠনই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পূর্বশর্ত। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ ও জবাবদিহিতার অভাবে দেশের স্বাস্থ্যখাত দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছে- যার প্রতিফলন আমরা দেখেছি কোভিড-১৯ মহামারি এবং সাম্প্রতিক হাম সংক্রমণে শিশুমৃত্যুর ঘটনায়। তিনি…

Read More

আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। আজ জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রস্তাব করেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা-যেটি কম), সেই পরিমাণ কর ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দাখিল করলে কোনো অতিরিক্ত কর ছাড় বা জরিমানা থাকবে না। এ সময়ে করদাতাদের শুধু নির্ধারিত কর পরিশোধ করলেই হবে। তবে তৃতীয় প্রান্তিকে…

Read More

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য এক হাজার ৬১১ কোটি টাকা…

Read More

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। আজ জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি ব্যাংক হিসাব খুলতে টিআইএন নেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাব দেন। এটি বাজেটের অন্যতম বড় সিদ্ধান্ত। নতুন প্রস্তাব অনুসারে, যেকোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে। তবে এক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন, শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেওয়ার সময় এই টিআইএন সনদ দেখাতে হবে না। আবার নো ফ্রিলস অ্যাকাউন্ট যেমনু ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা সুবিধা নেওয়ার জন্য যত হিসাবসহ পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন দেখানোয় অব্যাহতি দেওয়া হয়েছে। দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব আছে। নতুন করে যারা হিসাব…

Read More

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার একটি বিবরণ দেন। তিনি বলেন, হঠাৎ করে আমরা খবর পেয়েছি, যে তাদের (পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর) শ্বাসকষ্ট হয়েছে এবং (ভোর) ৬টার সময় তাদের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এনআইসিইউতে নেওয়ার পরে দুই বাচ্চাকে মৃত…

Read More

ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতকে এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ১০টি প্রধান অগ্রাধিকারভুক্ত খাতের মধ্যে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই মেগা বরাদ্দ ও নতুন শিক্ষা-পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, গত ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা,…

Read More