Author: স্টাফ রিপোর্টার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এ বাজেট কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণির জন্য নয়; দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা ও জীবনমানের উন্নয়নকে সামনে রেখেই এটি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, কৃষক, নারী, শিল্পী, থিয়েটারকর্মী, কামার-কুমার, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সমাজের এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের কথা এবারের বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার পর আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও…

Read More

প্রশাসনে গতিশীলতা আনার অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থায় এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে যাদের বদলি করা হলো– বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে বদলি করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক সময়ের জন্য বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে কিছু সময়ের জন্য হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। হাজারো ফেসবুক ব্যবহারকারী এ প্ল্যাটফর্মে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ করেন। এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

Read More

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই বেতন সমন্বয় করা জরুরি। স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে। এটা তো অস্বীকার করে লাভ নেই। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছর ধরে পে-স্কেল নেই, কিন্তু এর মধ্যে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে সরকারি কর্মচারীদের ব্যয় মেটাতে সমস্যা হচ্ছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি বেতন…

Read More

বাংলাদেশে পৌঁছেই ভিসা ইস্যুতে ইতিবাচক বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও মেলামেশা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে নিজের দায়িত্ব পালনে তিনি কাজ করবেন। শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পর্যটন ভিসা চালুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন। তিনি বলেন, আমাদের ১৪০ কোটি জনসংখ্যা আর এখানের ২০ কোটি যোগ করলে হয় ১৬০ কোটি। সুতরাং যা হবে একসঙ্গে হবে।…

Read More

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার (১৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। এ সময়…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তারা ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে…

Read More

তিন বছরেরও বেশি সময় ধরে কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে থাই রাজপ্রাসাদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর। রাজপ্রাসাদের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। চিকিৎসকেরা পরে জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট গুরুতর অনিয়মিত হৃদস্পন্দন তার এই অবস্থার জন্য দায়ী। বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসাসেবা দিলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি মারা যান। রাজকুমারী বজ্রকিতিয়াভা…

Read More

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছানোর দাবি করে তিনি বলেছেন, “ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শেষ করেছি।” সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক বিশেষ টেলি-র‌্যালিতে ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, “আমি জানি না আপনারা এখনো খবরটি শুনেছেন কি না, তবে আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার অবসান ঘটিয়েছি। তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা নিজেদের হেফাজতে রাখবে না বলে সম্মত হয়েছে। আর এটিই ছিল আমাদের প্রধান ও মূল শর্ত।” র‌্যালিতে ট্রাম্প আরও যোগ করেন, “আমরা ইরানের সঙ্গে…

Read More

শক্তিমত্তা, ইতিহাস, র‌্যাংকিং, সাম্প্রতিক ফর্ম—সবকিছুতে দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে ছিল মেক্সিকো। তার ওপর ম্যাচের লম্বা একটা সময় আফ্রিকার দলটিকে খেলতে হয়েছে কম খেলোয়াড় নিয়ে। লড়াইটা তাই আরো একপেশে হয়ে উঠল। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে শুভ সূচনা করল মেক্সিকো। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজকদের হয়ে গোল দুটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ। এ জয়ে আজতেকায় বিশ্বকাপের ম্যাচে অজেয় থাকার রেকর্ডটা অক্ষুণ্ন রাখল মেক্সিকো (৬ জয়, ২ ড্র)। সেই সঙ্গে এ বছর ৯ ম্যাচ খেলে এখনো অপরাজিত থাকল হাভিয়ের আগিরের দল। এবারের মতো ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার নিজেদের মাঠে মেক্সিকোকে রুখে দিলেও…

Read More