Author: স্টাফ রিপোর্টার

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন দেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে, কার মাথায় উঠছে কাঙ্ক্ষিত ‘মিস ইউনিভার্স ২০২৫’–এর মুকুট। প্রতিযোগিতার প্রতিদিনই চলছে নানা সেশন ও মূল্যায়ন। তারই অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে র‌্যাম্পে হেঁটেছেন। এরই মধ্যে মিথিলা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ন্যাশনাল কস্টিউম লুক। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের পোশাক-ঐতিহ্য তুলে ধরতে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশি নারীদের প্রধান পরিধেয় ‘শাড়ি’, আর সেটিও দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাদা জামদানি। শাড়ির মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা পুরো লুককে দিয়েছে অনন্য সৌন্দর্য। মিথিলা…

Read More

আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধিপর্যায়ে বৈঠকের আগে দুই সরকারপ্রধান একান্ত আলাপে অংশ নিতে পারেন। দ্বি-পক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড) মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ভোট দিয়ে ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালাটের ভোট বাতিল করবেন রিটার্নিং অফিসার। বুধবার(১৯ নভেম্বর) এ লক্ষ্যে পোস্টাল ভোটিং নিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। পরিপত্রে বলা হয়, রিটার্নিং অফিসার গণনার জন্য প্রাপ্ত খাম খুলে প্রথমেই ঘোষণাপত্রটি যথাযথভাবে স্বাক্ষরযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখবেন। যথাযথভাবে স্বাক্ষরযুক্ত না থাকলে এর সঙ্গে প্রাপ্ত ব্যালট পেপারের খাম না খুলেই ঘোষণাপত্রটি প্রত্যয়ণ করে বিনষ্ট হিসেবে বাতিল মর্মে তা ব্যালট সম্বলিত খামসহ একত্র করে সংরক্ষণ করবেন। পরিপত্রে জানানো হয়, পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে…

Read More

পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করবো আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, ‘বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি, অনলাইন গ্যাম্বেলিং—এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার…

Read More

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ভিত্তিতে গঠিত আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১১ নভেম্বর শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন। দশ দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আপিল শুনানিতে বিএনপির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আদালতে দাঁড়ান সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ১৯৯৬ সালে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ…

Read More

গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় একটি বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় একটি টিনসেট কলোনির প্রায় ১০০ টি রুম পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানেট বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁচটার সময় রুমেল পাঠানের টিনসেট কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, দেশের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে দ্রুত সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘এই একতার কারণে আমরা দেশের সকল আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি। কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।’ সংস্কারমূলক কর্মসূচির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা অতীতে ফিরে যেতাম, সকল ত্যাগ বৃথা যেত। আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প। সংস্কার একটি বিষয়, কিন্তু তা ঠিকমতো সম্পন্ন করতে হবে, যাতে আমরা আর কোনো ভুল না করি— এটিও জানা জরুরি।’ গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার…

Read More

রাশিয়ার আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বুধবার তুরস্কে যাবেন বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জেলেনস্কি বলেছেন, তিনি স্থবির শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে চান। শান্তি আলোচনাটি এই বছর ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন আলোচনার কয়েক দফা সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পরে স্থগিত হয়ে গেছে। তিনি আরো বলেন, মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, এর পরিবর্তে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, বুধবার তিনি আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ইউক্রেনে ন্যায়সঙ্গত শান্তি অর্জন নিশ্চিত…

Read More

বাংলাদেশ ফুটবল দল লিখল নতুন ইতিহাস। মঙ্গলবার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে প্রতিপক্ষের বিপক্ষে ২২ বছর পর প্রথম জয়ের স্বাদ পেল হামজা–জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধে হওয়া একমাত্র গোলই শেষ পর্যন্ত এনে দেয় বহু প্রতীক্ষিত এই জয়। তবে হামজা চৌধুরীর কাছে এই জয় শুধুই তিন পয়েন্ট নয়—এটি তার ক্যারিয়ারের এক স্মরণীয় মাইলফলক এবং আজীবনের স্বপ্নপূরণের মুহূর্ত। ম্যাচ শেষে উচ্ছ্বসিত হামজা বলেন,“নিশ্চিতভাবেই, এটি আমার স্বপ্নপূরণ। মানুষের একাধিক স্বপ্ন থাকতে পারে, আর এটি ছিল আমার একটি স্বপ্ন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা কোনো বড় টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।” তিনি আরও বলেন,“আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। এর…

Read More

মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প, জামদানি শাড়িকে। মিথিলার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে। নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে এক পোস্টে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার।’ মুঘল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাতদের জন্য বোনা এই জামদানি শাড়ি শত শত বছরের রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। মিথিলার কথায়, ‘এটি এমন একটি কাপড়, যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং…

Read More