Author: স্টাফ রিপোর্টার

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫.৭। এতে বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন। শুক্রবার সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Read More

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয়। জানা যায়, হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’ আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়,…

Read More

সংখ্যা পদ্ধতি মানব সভ্যতার গণনাগত বিকাশের অন্যতম মৌলিক ভিত্তি। এটি কেবলমাত্র পরিমাণ প্রকাশ বা সংখ্যা উপস্থাপনের একটি সাংকেতিক মাধ্যম নয়, বরং জ্ঞানবিজ্ঞানের অগ্রযাত্রায় এর ভূমিকা অপরিসীম। প্রাচীন যুগে গণনার প্রাথমিক প্রয়াস থেকে শুরু করে আধুনিক কম্পিউটার প্রযুক্তির জটিল গাণিতিক কাঠামো পর্যন্ত সংখ্যা পদ্ধতির বিবর্তন মানব চিন্তার এক ধারাবাহিক অগ্রগতির নিদর্শন। এই প্রবন্ধে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সহ বিভিন্ন সংখ্যা পদ্ধতির ঐতিহাসিক প্রেক্ষাপট, গাণিতিক কাঠামো এবং তাদের পারস্পরিক রূপান্তর প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। বিশেষত, বাইনারি পদ্ধতির কার্যকারিতা ও এর যৌক্তিক সরলতা আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের বিকাশে এক অনন্য ভূমিকা পালন করেছে। সংখ্যা পদ্ধতি হলো প্রতীক ও নিয়মের একটি…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।

Read More

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথকভাবে বাণী দিয়েছেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি…

Read More

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া বাড়তে পারে। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ হতে পারে। এ বিষয়ে এনবিআর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আয়কর আইন-২০২৩ অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ হতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। তাদের আবেদন বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়…

Read More

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থানে এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। নিহত শিক্ষার্থীর নাম মুনতাসিম। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এমপিএস বিভাগের ২য় সেমেস্টারের ছাত্র। পুসাবের অনুসন্ধানে জানা গেছে, দুপুর ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত ছিলেন তিনি। পরে কোনো কারণে ক্লাস থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরই ভবন দুটির মাঝের স্থানে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি ছাদ থেকে পড়ে থাকতে পারেন। তবে মৃতদেহে তেমন কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের আসামী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।’ প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

Read More

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সব বীর শহীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসেন এবং দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা ২১ নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা এই সমন্বিত আক্রমণে অংশ নেন। হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত…

Read More

ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরকে সামনে রেখে বড়সড় এক ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরেই প্রথম মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। অভিষেক মৌসুমে দলের মেন্টর ছিলেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। এবার আরও বড় নামকে দায়িত্ব দিয়ে দলটি নতুন মরসুমে আরও শক্তিশালীভাবেই হাজির হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ হিসেবে খ্যাত শোয়েব আখতার তার অদম্য গতি ও আগ্রাসনের জন্য পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকে তিনি কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার আলোচনা যেমন…

Read More