Author: স্টাফ রিপোর্টার

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ (সোমবার) থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: বাসস আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: বাসস এতে বলা হয়, আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও…

Read More

ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

Read More

রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন— শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রোহান (৩) এবং নোমানের শ্যালক অপু (২৩)। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার নিচতলার একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে…

Read More

সীমান্ত এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনার মধ্যে আফগানিস্তানের ভেতরে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক সূত্রের দাবি, এই অভিযানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর একাধিক সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সংঘটিত আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এই বিমান অভিযান পরিচালনা করা হয়। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানভিত্তিক একাধিক সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে আফগানিস্তানের অভ্যন্তরে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ। তিনি বলেন, আগামী…

Read More

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা…

Read More

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সন্ত্রাসীদের হামলায় দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তারা আদাবর থানা ঘেরাও করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যার পর আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় হঠাৎ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল কারখানায় হামলা চালায়। এ সময় কারখানার দুই শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসে ছয় ঘনিষ্ঠ বান্ধবী ও তিনজন গাইডসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। গত প্রায় ৪৫ বছরের মধ্যে দেশটিতে এটিকে সবচেয়ে বড় তুষারধসজনিত দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। এই দুর্ঘটনার শিকার হওয়া নারীরা শুধু পেশাগত জীবনে সফলই ছিলেন না, পরিবারেও ছিলেন দায়িত্বশীল মা ও স্ত্রী। পাহাড়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা পেশাদার গাইডের তত্ত্বাবধানে তিন দিনের ব্যাককান্ট্রি স্কি অভিযানে অংশ নিয়েছিলেন। নিহতদের মধ্যে দুই বোন— লিজ ক্ল্যাবাঘ ও ক্যারোলিন সেকার— রয়েছেন। পরিবারের পক্ষ থেকে আরও চার বান্ধবীর পরিচয় নিশ্চিত করা হয়েছে: ক্যারি অ্যাটকিন, ড্যানিয়েল কিটলি, কেট মোর্স ও কেট ভিট। তারা আইডাহো ও বে এরিয়া অঞ্চলের…

Read More

সাম্প্রতিক হামলা ও নিরাপত্তা উত্তেজনার জেরে আবারও আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সামরিক তৎপরতা বেড়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। তবে আফগান সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সূত্রটি বলেছেন, তাদের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালিয়েছে। এছাড়া ইসলামিক স্টেট…

Read More