Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Author: Somoy Shomachar
আবহাওয়া ডেস্ক : দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১১ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ দিনগত রাত ১টার মধ্যে দেশের ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবি-সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। দাবির মধ্যে ছিল-সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। আন্দোলনকারীদের মধ্যে সুমন নামে একজন বলেন, রেলওয়ে স্টেশনটি অনেক পুরানো। ট্রেন থামবে বলে লাইন সংস্কার করা হয়েছে। কিন্তু একটি মাত্র নোকাল ট্রেন ছাড়া…
ক্রীড়া ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি ফুটবলপ্রেমী। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেশের ফুটবল অনুরাগীদের নিশ্চয়ই কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে। সিঙ্গাপুরকে শুরু থেকেই সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার চেষ্টা করেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়ে ছিল সফরকারীরা। সিঙ্গাপুর ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত। হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো নিয়ন্ত্রণে নিতে চেয়েও পারেননি বাংলাদেশ গোলকিপার মিতুল মারমা। সে সুযোগে…
সময় সমাচার ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরের এক মাফিয়াকে হটাতে পারছি। আবারও যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। সোমবার (৯ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জোবাইরুল আলম মানিক বলেন, আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলে তাতে আমার কিছু আসে যায় না, আমি বলছি এখানে কেউ যদি আবার জাবেদ হতে…
আন্তর্জাতিক ডেস্ক : হজ করতে আগামী ২৫ বছর যারা সৌদি আরব যাবেন, তাদের আর তীব্র গরম সইতে হবে না। ২০২৬ সাল থেকে শুরু করে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মত তুলনামূলক ‘ঠান্ডা’ মৌসুমে চলে আসবে হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র—এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি বলেন, এবার যে হজ হলো, সেটা গ্রীষ্মের শেষ হজ। তিনি বলেন, আগামী আট বছর হজ হবে বসন্তে; পরের আট বছর শীতে। তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ২৫ বছর পর গিয়ে গ্রীষ্মে ফিরবে। এনসিএমের মুখপাত্র বলেন, চন্দ্রবর্ষের হিসাব ধরে ২৫ বছরের হজ পঞ্জিকা করা…
সময় সমাচার ডেস্ক : ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে- করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। এছাড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং…
সময় সমাচার ডেস্ক : রাজনীতিকে জনগণের কল্যাণে নিবেদিত একটি দায়িত্বশীল অঙ্গনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “রাজনীতিতে কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, দায়িত্বশীলতার ও দায়বদ্ধতার। যারা জনগণের দায়বদ্ধতা অনুভব করবেন, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ ও গ্রহণযোগ্য করে তুলবো।” সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সম্প্রীতি ও ঐক্যের সমাবেশে’ তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন—আমসা। এতে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। আখতার হোসেন আরও বলেন, “যারা জনগণের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে…
সময় সমাচার ডেস্ক : কোরবানির ঈদের তিন দিনের মধ্যে প্রায় ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরও দুই দিন এ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে নামাজের পরপরই রাজধানীর অলিতে-গলিতে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। দুপুরের আগেই রাস্তায় জমা পশুবর্জ্য অপসারণে মাঠে নামেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দ্বিতীয় দিন রোববার এবং তৃতীয় দিন সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করা হয়েছে। জানা…
স্বাস্থ্য ডেস্ক : করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হল এক্সবিবি। এটি মূলত দুটি অমিক্রন সাব-ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি— BA.2.10.1 এবং BA.2.75। এক্সবিবি প্রথম শনাক্ত হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে। এরপর তা বিশ্বজুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করে। এক্সবিবি’র বৈশিষ্ট্য এটি উচ্চমাত্রায় সংক্রামক। এর ইমিউন এস্কেপ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বা টিকা-প্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে পারে। তবে, এখন পর্যন্ত এর প্রভাবে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুহার বেশি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, হালনাগাদ বুস্টার ডোজ, বিশেষ করে এক্সবিবি-ভিত্তিক ভ্যাকসিন, এই ধরন থেকে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর। যদিও সংক্রমণ…
সময় সমাচার ডেস্ক : দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৯ জুন) অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার একাধিক সাব-ভেরিয়েন্ট— বিশেষ করে অমিক্রনের এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১ দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এসব ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারতসহ আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।…
