Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় সুসংবাদ এসেছে। এই এক মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার (৩.৪২ বিলিয়ন ডলার)। গত বছরের (২০২৫) মে মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২…

Read More

সময় সমাচার ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তায় থাকবেন ১ হাজার ৫০০ পুলিশ সদস্য। আর ঈদের দিন পুরো মহানগরীতে দায়িত্ব পালন করবেন ১৫ হাজার পুলিশ সদস্য। বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ মহানগরীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর অনেক আবাসিক…

Read More

সময় সমাচার ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭শ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করবে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ শেষ হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সরকারের নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন…

Read More

সময় সমাচার ডেস্ক : নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। এদিন স্কুল খোলা রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি বলেন, ‘শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। আগামী ৬ জুন পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ এর আগে গত ২৪ মার্চ প্রামিক শিক্ষা অধিদফতর এক আদেশে জানিয়েছিল, রোজা ও ঈদের ছুটির পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার শ্রেণিকক্ষে পাঠদান চলবে। রমজান মাসজুড়ে বিদ্যালয়…

Read More

সময় সমাচার ডেস্ক : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ইং তারিখ বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বান্দরবান জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবান-এ উপস্থিত হন। এ সময় জেলা পুলিশ বান্দরবানের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বান্দরবান পার্বত্য জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মোঃ আবদুর রহমানের নিকট হতে বান্দরবান পার্বত্য জেলার দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

ফেনী প্রতিনিধি : চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ মে) ফেনীস্থ-৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ফেনী ব্যাটালিয়নের অলিনগর বিওপির টহলদল চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ…

Read More

সময় সমাচার ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। এ সময় তারা ওয়াকফ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

Read More

এনবিআর ডেস্ক : ০৬ মে ২০২৬ খ্রি: বিসিএস (কর) একাডেমিতে কর পরিদর্শকবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (IFC-8), (IFC-9) এবং সহকারী রেজিষ্ট্রারবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (SFC-1) এর বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, “Traditional Audit অপেক্ষা Risk Based Audit System ই কর ফাঁকি রোধে অধিক কার্যকরী। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মো: মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১৮ এর সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান। বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় পক্ষ দল (IFC 9) এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় পক্ষদলের দলনেতা কাজী তাওসিন ইসলাম। বিসিএস (কর) একাডেমির উপ…

Read More

সময় সমাচার ডেস্ক : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ ও ২০তম গ্রেডে ২ পদে ২০ কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মে সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়; ১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৩টি; বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); আবেদনের যোগ্যতা— *স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে; *সাঁট-লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে; *কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০…

Read More

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই শৃঙ্গে পা রাখলেন। একই সঙ্গে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয়ের কীর্তিও গড়লেন তিনি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুর চূড়ায় পৌঁছান বাবর। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম শৃঙ্গ দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭…

Read More