Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: Somoy Shomachar
বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আমাদের দেশের ভারতীয় দক্ষিণী ছবির দর্শকও অনেক। এই ছবির তারকাদের অসংখ্য ভক্ত রয়েছে আমাদের দেশে। তারা প্রত্যেকেই জানতে চান দক্ষিণী তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে। এবার জেনে নিন দক্ষিণী তারকারা কে কত দূর পড়াশোনা করেছেন? অল্লু অর্জুন অল্লু অর্জুনের ‘পুষ্পা’ বক্স অফিসে সুপারহিট। অল্লু তার স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেছেন অভিনয়ে আসার পরই। হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক সম্পন্ন করেন তিনি। এনটিআর জুনিয়র দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র। সম্প্রতি রাজামৌলির আরআরআর সিনেমার জন্য তিনি চর্চায় রয়েছেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটিআরের পৌত্রের পড়াশোনা থেমে গিয়েছে কলেজের আগেই। তবে স্কুল শিক্ষার পর এনটিআর জুনিয়র কুচিপুড়ি…
ইসলামী ডেস্ক : নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লোহা ও রৌপ্য মিশ্রিত একটি আংটি পরিধান করতেন। ওই আংটি তিনি পরতেন বাম হাতের কনিষ্ঠ আঙুলে। পুরুষরা আংটি পরিধান করলে তা কনিষ্ঠ আঙুলে পরা উত্তম। আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ আঙুলে আংটি পরতেন, এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে ইশারা করেন। (সহিহ মুসলিম) আরকটি বর্ণনায় এসেছে, লোকেরা আনাসকে (রা.) আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আংটির ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেন, আমি যেন এখনও তার রূপার তৈরি আংটির উজ্জ্বল্য অবলোকন করছি। এ কথা বলে তিনি তার বাম হাতের কনিষ্ঠ অঙুল ওঠালেন। (সুনানে নাসাঈ) পুরুষদের…
সময় সমাচার ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুকের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়। সংবাদ বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৩০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক শূন্য নয় শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা…
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন করলে আদালতে আবেদন মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।
সময় সমাচার ডেস্ক : রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর জুট ব্যবসায়ী মো. মনিরকে হত্যার অভিযোগে শাহবাগ থানার মামলায় আনিসুলকে গ্রেফতারসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের উপপরিদর্শক…
অনলাইন ডেস্ক : ভিডিও কনটেন্টের বিশ্বজুড়ে বদলে যাওয়া প্রবণতার সঙ্গে তাল মেলাতে চলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের প্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে আর থাকছে না পুরোনো ধাঁচের আলাদা ভিডিও; পরিবর্তে সব কনটেন্টই হাজির হবে রিলস ফরম্যাটে। এ ছাড়া, ফেসবুক রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেটি তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন। মেটার এই নতুন সিদ্ধান্ত প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন দেখা যায়। তিনি বলেছিলেন, ফেসবুককে আগের চেয়ে…
সময় সমাচার ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিটিংয়ের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতিম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি থেকে ব্যাক করছিলেন বর্তমানেও তিনি ওই পার্টি থেকে অলরেডি ব্যাক করেছেন। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংয়ের মাধ্যমে এনসিপি আজ এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়। গায়ের জোরে কথা বলতো। এনসিপির নেতাদের কথাবার্তা চাল-চলন আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন সব মিলে কিন্তু মানুষ তাদের পছন্দ করে নাই। শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আল্টিমেটলি কি হবে জানি…
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৩১২ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।
বিনোদন ডেস্ক : মঙ্গলবার (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি। এই পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল- একটি ঐতিহ্যবাহী, সংবেদনশীল, এবং আত্মবিশ্বাসী নারী। রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী। বয়স নিয়ে গোপনীয়তা নয়, বরং তা উদযাপনের পক্ষে তিনি। “বয়স…
