Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Author: Somoy Shomachar
আবহাওয়া ডেস্ক : বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। মঙ্গলবার ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১০ গুণেরও বেশি রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (১৭৪)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৫৬) এবং নেপালের কাঠমান্ডু (১৫৬)। শহর তিনটির…
অনলাইন ডেস্ক : গরমে স্বস্তির জন্য অনেকেই এসি ব্যবহার করেন। অনেকে নতুন এসি কেনেন। তারপর মাস শেষে দেখা যায় বিদ্যুৎ বিল বেশি আসায় মাথায় হাত পড়ে। তবে এসি ব্যবহারের কিছু কৌশল যদি জানা থাকে তাহলে এসির বিদ্যুৎ বিল কমাতে পারবেন। আসুন জেনে নিন কী করবেন- > বিইই ৫ স্টার এসি কিনুন। এসির রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ তত কম পুড়বে। যেমন-১ টনের ২ স্টার এসি ১ ঘণ্টা চললে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, তার থেকে কম বিদ্যুৎ খরচ হবে ৫ স্টার এসিতে। >> এসির তাপমাত্রা সবসময় ২৪ ডিগ্রি সেলসিয়াস বা বেশি তাপমাত্রায় রাখার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। >…
সময় সমাচার ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের পর এবার মেট্রো রেল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়। এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার…
সময় সমাচার ডেস্ক : পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। যা চলবে ১০ জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে। জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেপ্তার করেছে। এদিকে…
বিনোদন ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এ…
আবহাওয়া ডেস্ক : দেশের ৩৩ জেলায় আজ সোমবার (৯ জুন) তাপপ্রবাহ চলছে। গত শনিবার থেকে এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে। যদিও আগামী বুধবার থেকে তা কমে অসতে পারে। দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ রয়েছে। তবে অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ বিকেল চারটার দিকে গণমাধ্যমকে বলেন, আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে…
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সময় ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
সময় সমাচার ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান। ড. ইউনূসের লন্ডন সফরের সময় এ সাক্ষাৎ করতে চান এবং এ জন্য অনুরোধ করে একটি চিঠিও পাঠিয়েছেন টিউলিপ। রোববার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। চিঠিতে টিউলিপ লেখেন, ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার অভিযানের অংশ। টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, দুদক দাবি করেছে, তিনি বা তার মা বাংলাদেশে ৭,২০০ বর্গফুট আয়তনের একটি জমি…
আন্তর্জাতিক ডেস্ক : হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ঈদের দ্বিতীয় দিনেও বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ছয়জন শিশু আছে। ওই পরিবারটি বসবাস করতো গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। তিনি জানান, শনিবারের হামলায় ৮৫ জন ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এটা…
সময় সমাচার ডেস্ক : কোরবানির পশু জবাই করার পর তা তিন ভাগের একভাগ গোশত জমা রাখা হয়। আর এ গোশত জমা রাখাকেই বলা হয় ‘পঞ্চায়েত’। কালক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত প্রথা হারিয়ে গেলেও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে আড়াইশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন এলাকাবাসী। বংশপরম্পরায় এই সামাজিক ঐতিহ্য ধরে রেখে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারা। এবার ঈদ উল আজহা উপলক্ষে দেশের অন্যতম এ কোরবানির মাঠে ১৫৩টি খাসি ও ৭৬টি গরু কোরবানী করা হয়েছে। কোরবানির মাংসের সামাজিক বন্টন করা হয়েছে ১৬শত ২০টি। কেউ কেউ ঐতিহ্যবাহী কোরবানির মাঠকে দেশের বৃহত্তম কোরবানির মাঠ বলে বলেও দাবী করেন । স্থানীয়রা বলছেন,…
