Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক : সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন আরেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেফতার করেনি।’ আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।…
বিনোদন ডেস্ক : ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। এই দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে ‘মাতৃত্ব’ যুক্ত হতে যাচ্ছে। আর এ যাত্রাকে শুধুই ব্যক্তিগত নয়, বরং একটি সচেতন ও সাহসী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন স্বাগতা।প্রথম সন্তানের জন্ম দিতে সিজার নয়, স্বাভাবিক ডেলিভারিকে বেছে নিয়েছেন অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। চিকিৎসকদের নানা পরামর্শ ও ঝুঁকির কথা উপেক্ষা করে মানসিক দৃঢ়তা নিয়ে…
সময় সমাচার ডেস্ক : গণঅধিকার পরিষদের অফিশিয়াল স্লোগান এরই মধ্যে প্রকাশ করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলের স্লোগান প্রকাশ করেন ডাকসুর সাবেক এই ভিপি। নুর জানান, ‘‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।’ গণঅধিকার পরিষদ – জিওপি এর অফিসিয়াল স্লোগান।’ গণঅধিকার পরিষদ ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনী প্রতীক হলো ট্রাক। দলের বর্তমান সভাপতি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। এ ছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন রাশেদ খাঁন।
আবহাওয়া ডেস্ক : দেশের ১০ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানা যায়। সতর্কবার্তায় নির্দেশিত ১০ জেলা হলো, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সময় সমাচার ডেস্ক : জনস্বার্থে একযোগে পাঁচ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ নম্বর ধারার আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের অবসর দেওয়া হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবসরে যাওয়া সচিবরা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব)…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে আবিদ হোসেন সামি ছাড়াও মনোনীত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন ও ব্যারিস্টার শাইখ মাহাদি। সাখাওয়াত পর্যটন বিষয়ক পরামর্শক এবং শাইখ মাহাদি আইনি পরামর্শক হিসেবে মনোনীত হয়েছেন | এই তিন উপদেষ্টার মধ্যে সবচেয়ে পরিচিত মুখ আবিদ হোসেন সামি। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি ক্রিকেট…
সময় সমাচার ডেস্ক : জাতীয় সংসদে নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আজ (১৯ জুন) নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে সভা করবে কমিশন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এর আগে, গত ৬…
ফেনী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপন শর্মাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রুপন শর্মা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আবহাওয়া ডেস্ক : বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বায়ুর মান উন্নয়নে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ দুটি নতুন প্রকল্পে মোট ৬৪০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৮২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে)। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর (অন্তর্বর্তীকালীন) গেইল মার্টিন বলেছেন, জ্বালানি নিরাপত্তা বাড়ানো এবং বায়ু দূষণ কমানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রাধিকার। গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা এবং শহুরে বায়ু দূষণের মূল কারণগুলো সমাধান করে,…
কৃষি ডেস্ক : উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা’র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা’র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি:…
