রাজধানীর রমনা থানাধীন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

