Author: স্টাফ রিপোর্টার

শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) চেয়ারপার্সন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলোকে তরুণদের চিন্তা-ভাবনা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। আজ শনিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষায় কার্যকর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ড. আবরার বলেন, শিক্ষা হলো নাগরিকত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গঠনের একটি প্রধান ক্ষেত্র। তরুণদের অংশগ্রহণ যেন শুধু প্রতীকী বা লোক দেখানো না হয়, বরং তা হতে হবে বাস্তব ও কার্যকর।…

Read More

বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য নিরলস যিনি কাজ করছেন, বাংলাদেশের হোটেল মোটেল রিসোর্ট শিল্পের পেছনে যিনি অগ্রদূত হিসেবে কাজ করছেন, এক জীবন্ত কিংবদন্তি বা নক্ষত্রের নাম মহিউদ্দিন খান খোকন। তিনি শুধু একজন উদ্যোক্তা নন; তিনি বাংলাদেশের হসপিটালিটি খাতের স্বপ্নদ্রষ্টা, অদম্য দূরদর্শী এবং শিল্পের এক ইতিহাস সৃষ্টিকারী লেজেন্ড। দেশের প্রথম আন্তর্জাতিক মানের চেইন হোটেল ব্র্যান্ড ‘ডিমোর (D’MORE)’ প্রতিষ্ঠার মাধ্যমে খোকন এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটার প্রতিটি প্রান্তে ডিমোরের বিস্তার প্রমাণ করছে- বাংলাদেশেও বিশ্বমানের হোটেল চেইন গড়ে তোলা সম্ভব, আর এটি সম্ভব করেছে মহিউদ্দিন খান খোকনের হাত। দীর্ঘদিন ধরে ‘কক্সটুডে’-এর ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) হিসেবে দায়িত্ব পালন…

Read More

নতুন ইতিহাসের পাতায় নিজের নাম আরও গাঢ় করে লিখলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান এই কিংবদন্তি টেনিস তারকা। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই কীর্তি গড়েন জোকোভিচ। রড লেভার এরেনায় তিনি ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেমে হারান নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই শেষে নিশ্চিত হয় ঐতিহাসিক এই জয়। ম্যাচের প্রথম দুই সেটে দাপুটে পারফরম্যান্সে সহজ জয় তুলে নেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। তবে তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন প্রতিপক্ষ। সেটটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের একাধিক আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে…

Read More

নাটকের পর্দায় যাদের রসায়ন মানেই দর্শকের বাড়তি আগ্রহ—সেই আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। দীর্ঘ বিরতির পর অবশেষে বড় পর্দায় এই জনপ্রিয় জুটির পুনর্মিলনের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের মতে প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বড় পরিসরে বিস্তারিত জানানো হতে পারে। এর আগে ভিকি জাহেদের নির্মিত ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে তাদের অভিনয়…

Read More

ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে নির্বাচনী প্রচারণা কেন্দ্রে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা গেছেন। হাসপাতাল সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়। জানা গেছে তিনি একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এসে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনী ক্লাবে বসা ছিলেন।…

Read More

দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আয়োজন করেছে “সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬”। অনুষ্ঠানটি শনিবার গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ার (লেভেল–৫), ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লাতে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল; মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং), সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)। এছাড়াও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যান্ডের ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। পার্টনারস সামিটের অংশ হিসেবে…

Read More

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের এই অবস্থানকে ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে ঢাকা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী আখ্যা দেওয়া এবং রাখাইনে পরিচালিত ‘রোহিঙ্গা নির্মূল’ অভিযানে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বৈধতা দিতেই মিয়ানমার এমন প্রচেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা ও গণহত্যার বিষয়টি আড়াল বা ভিন্ন খাতে প্রবাহিত করাই এর মূল উদ্দেশ্য। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে আরাকান অঞ্চলে বসবাস করে আসছে। ১৭৮৫ সালে বার্মা সাম্রাজ্য প্রতিষ্ঠার বহু আগেই সেখানে তাদের অস্তিত্ব…

Read More

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করছে কানাডা—এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পরিবর্তে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে, যা ভবিষ্যতে দেশটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। খবর এনডিটিভির। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা, যদিও এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে—যারা এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে।’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর…

Read More

মিয়ানমারে পৃথক দুটি অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইরাবতী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানায়, এতে অন্তত ২২ জন নিহত হন এবং শিশুসহ আরও ২৮ জন আহত হন। গ্রামটি বাস্তুচ্যুত ও যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল এবং ইরাবতী নদীর অপর পাশে ভামো শহরের কাছাকাছি অবস্থিত। গ্রামের…

Read More

গণভোটের পক্ষে প্রচার জোরদার করতে ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রচারকের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যাঁ’কে বিজয়ী করতে এনসিপি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, আপনারা আমাদের এসব কর্মসূচি কাভার করবেন এবং দেশের মানুষের কাছে তা পৌঁছে দেবেন।” তিনি আরও বলেন, সরকারি উদ্যোগসহ বিভিন্ন মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো…

Read More