Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু ভোটাররা কোনো ভয় পাবেন না। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দিবেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গী মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দু ও মুসলিম সবাইকে আমি একই কথা বলছি। আপনারা গত ১৫ বছর ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার ভয় নয়—নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। যাকে পছন্দ করেন, যাকে ভালো মনে করেন, তাকেই ভোট দেবেন। তিনি আরও বলেন, কিছু মানুষ বিভাজন তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গেই বসবাস করে আসছে। আমরা সবাই এক। নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে…
কোভিড-১৯ মহামারিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনার বিরুদ্ধে শনিবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্থাটির প্রধান। তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ডব্লিউএইচও কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। জেনেভা েেথকে এএফপি জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র ডব্লিউএইচওকে কড়া ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে সরে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয়েছে কি না- ডব্লিউএইচও এখনো তা নিশ্চিত না করলেও সংস্থাটি ‘নিজের পথ হারিয়ে ফেলেছে’। কেনেডির ভাষায়, ‘ডব্লিউএইচও তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। এটি ব্যুরোক্রেসি, স্বার্থের দ্বন্দ্ব ও আন্তর্জাতিক…
রাজনীতিকে খেলার মাঠ থেকে আলাদা রাখার দাবি অনেকেরই। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মত ভিন্ন। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় তিনি রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন। বাংলাদেশের ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবির পেছনে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও বড় ভূমিকা রেখেছে। এই বিতর্কের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার আগে অনেকেই মন্তব্য করেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। বিশ্বকাপের এক প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন, প্রশাসকরা প্রায়ই খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন, তবে বাস্তবে তা সব সময় সম্ভব হয়…
গ্ল্যামার আর আত্মবিশ্বাসের মেলবন্ধনে আবারও আলোচনায় ঢালিউড তারকা অপু বিশ্বাস। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও যিনি সমানভাবে সক্রিয়, এবার কালো পোশাকে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, আধুনিক কাটের কালো ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু। পোশাকের সঙ্গে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না বাতাসে ভেসে ছবিগুলোতে এনেছে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া। ছবিগুলোর সঙ্গে অনুপ্রেরণামূলক একটি বার্তাও দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।’ সাজের ক্ষেত্রেও ছিল পরিমিত ও মার্জিত রূপ। পরিপাটি করে বাঁধা খোঁপা, চোখে গাঢ় আই-মেকআপ এবং…
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। রোববার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত…
বাংলাদেশের ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে। এই অংশীদারিত্বের আওতায় অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। তারা দেশব্যাপী যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে একটি উদ্যোগ পরিচালনা করবে। এর মাধ্যমে ফটোগ্রাফারদের মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খুঁজে পেতে উৎসাহিত করা হবে; যেন উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেও আকর্ষণীয় ভিজ্যুয়াল…
চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে কানাডার ওপর কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি বাস্তবায়িত হলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর তাৎক্ষণিক ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকাবে— কার্নি যদি এমনটা ভাবেন, তাহলে তিনি মারাত্মকভাবে ভুল করছেন।” তিনি আরও বলেন, “কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যায়, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রতিটি কানাডীয় পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০% শুল্ক আরোপ করা হবে।” বিবৃতিতে…
যশোরের এক নিভৃত গ্রাম সাগরদাঁড়ি। এ জনপদের কোল ঘেঁষে বয়ে গেছে কপোতাক্ষ নদ। সেই নদের তীরে ১৮২৪ সালের আজকের দিনে এক জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট ও ট্রাজেডিসহ সাহিত্যের নানা শাখায় তার অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে এক নতুন উচ্চতায় অধিষ্ঠিত করেছে। বাংলা কবিতার ইতিহাসে যুগপ্রবর্তক এই মহাকবির আজ ২০২তম জন্মবার্ষিকী। মধুসূদনের জীবন ছিল নাটকীয়, বেদনাময় এবং সৃষ্টিশীলতায় পরিপূর্ণ। বাংলা সাহিত্য তখনো মধ্যযুগীয় ধ্যান-ধারণার আবর্তে আবদ্ধ। সেই আবদ্ধ পরিসর ভেঙে পাশ্চাত্য সাহিত্য চেতনার আলো এনে দিয়েছিলেন মধুসূদন। সংস্কৃত কাব্যের ঐতিহ্য আর ইউরোপীয় সাহিত্যের কাঠামো এই দুইয়ের মিশেলে সৃষ্টি…
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাফটকে শেষবারের মতো স্ত্রী-সন্তানের লাশ দেখেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ বলছে, লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ৬ সদস্যকে কারাফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী-সন্তানকে দেখতে সাদ্দামকে মিনিট পাঁচেক সময় দেওয়া হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কারাগারে বন্দি রয়েছেন। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘নির্বাচনে যদি অনিয়ম এবং কারচুপি করা হয়, তবেই তারা (জামায়াতে ইসলামী) ক্ষমতায় আসতে পারে। না হলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।’ বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ,…
