Author: স্টাফ রিপোর্টার

ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টোর নাম ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের দাবি, দীর্ঘদিন মাঠে অনুপস্থিত এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা একজনকে সম্ভাব্য প্রার্থী ঘোষণায় তারা হতাশ ও বিস্মিত। স্থানীয় সূত্রে জানা যায়, দলের ঘোষিত প্রাথমিক তালিকায় ইলেন ভূট্টোর নাম আসার পর থেকেই ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনানুষ্ঠানিক আলোচনায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, ইলেন ভূট্টো গত ১৬–১৭ বছর এলাকায় সক্রিয় ছিলেন না, অংশ নেননি কোনো দলীয় কর্মসূচিতে এবং স্থানীয় সংগঠনের সঙ্গে তার…

Read More

পরিবেশবান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি। এ স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে এবং জ্বালানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এ ছাড়া, ইভি স্ক্রুটার কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার (০৫ নভেম্বর) গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এটলাস ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন। শিল্প উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব,…

Read More

পাশ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হয়, তবে সাংবাদিকরা সত্য তুলে ধরায় এখন তা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (০৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব। এভাবে গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কাজে আসবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর…

Read More

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৯…

Read More

পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

Read More

নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব। অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর। কুসুম শিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে,…

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের সব দলে সহমর্মিতা থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে…

Read More

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

Read More

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য। তিনি ১৮৯২ সালের পর শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। এ জয়ের মধ্য দিয়ে মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে অভিষিক্ত হলেন। গত বছর তিনি প্রায় কোনো পরিচিতি ছাড়াই, সীমিত অর্থ ও দলীয় প্রতিষ্ঠানের সমর্থন ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শুধু এই কারণেই সাবেক গভর্নর…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আগামীকাল (আজ) বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল (আজ) নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল (আজ) আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।’ এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক ড. মোস্তফা হাসান…

Read More