Author: স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবসের সময়সীমা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল।…

Read More

নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন শুরু করেন মো. তারেক রহমান। তিনি ঘোষণা দেন, দলটির নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে। এরই মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে অনশনস্থলে যান রুহুল কবীর রিজভী। পরে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও…

Read More

ফুটবল জগতের সেরাদের তালিকায় লিওনেল মেসির নাম সবার আগে উচ্চারিত হয়। তবু আর্জেন্টাইন তারকা মনে করেন, তাঁর অর্জন এখনো পূর্ণতা পায়নি। তাই অবসরের আলোচনায় এবারও ব্রেক টানলেন তিনি। যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন ইন্টার মায়ামির এই তারকা। সেখানে তিনি জানান, এখনই অতীতের সাফল্য নিয়ে ভাবার সময় নয়; অবসরের পরেই সেসব অধ্যায় খুলে দেখবেন তিনি। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, তাই অন্তত কয়েক বছর তিনি ফুটবলেই মনোনিবেশ করতে চান। মেসির ভাষায়, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু ক্যারিয়ার নিয়ে গভীরভাবে ভাবার…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭১ জন, খুলনা বিভাগে…

Read More

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ নভেম্বর (রবিবার)। ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের ফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল…

Read More

প্রয়োজনে আবার রক্ত দেব, জীবন দেব; কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেবো না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। কোনো হাঙ্কিপাঙ্কি চলবে না। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। পূর্বঘোষিত কর্মসূচি প্রধান উপদেষ্টা বরাবর স্মররকলিপি প্রদানের আগে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা গণভোট। অবিলম্বে আলোচনা শুরু করুন। সরকারকে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ আমরা…

Read More

গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শনকালে তিনি বলেন, সত্যিকার অর্থে একটি কানেক্টেড ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সাব-১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের সর্বোত্তম বরাদ্দ প্রক্রিয়া ও সুষম বণ্টন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের নাগরিকেরা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করা, নেটওয়ার্ক জ্যাম কমানো এবং দেশের সকল টেলিকম অপারেটরের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা…

Read More

গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দাবিতে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল। এর আগে রাজধানীর পল্টনে সমবেত হয়ে সমাবেশ করবে দলগুলো। জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বুধবার (৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ…

Read More

ইসরায়েলের কাছে আরও এক বন্দির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে তারা। পরে মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। তবে, গাজায় হামাসের কাছে এখনো ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়ে গেছে। মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি হামাস ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির বড় একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে যে, এখনো সব মরদেহ ফেরত না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে হামাস। তবে হামাসের দাবি, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি দেখুন এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি। এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন…

Read More