Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইলের সাবেক এমপির লাশ দেশে ফিরেছে
- ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
Author: স্টাফ রিপোর্টার
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের একযোগে হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার জবাবে পরিচালিত অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, শনিবার (৩১ জানুয়ারি) বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সমন্বিত হামলার পর নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। অভিযানে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘ভারত সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সন্ত্রাসীরা কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে হামলা চালায়। এসব হামলায় পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে…
ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে, যাতে বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে দেশের ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা যায়। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম…
ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে চিরচেনা দ্রোহ ও গৌরবের নতুন জাগরণ। ফেব্রুয়ারি আমাদের শেকড় সন্ধানের মাস—যে মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালি ছিনিয়ে এনেছিল তার পরম অধিকার, মাতৃভাষার মর্যাদা। রাজপথ কাঁপানো স্লোগান, লালে লাল মিছিল আর অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলা ভাষা আজ বাংলাদেশের সবচেয়ে বড় অলংকার, আত্মপরিচয়ের সবচেয়ে শক্তিশালী প্রতীক। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ২০২৬ সাল—দীর্ঘ ৭৪ বছরের এই পথচলা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। অমর একুশে এখন আর কেবল ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্রে সীমাবদ্ধ নয়; ভাষা আন্দোলনের সেই চেতনা আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় স্বীকৃত। বাঙালির রক্তমাখা এই ইতিহাস আজ শুধু আমাদের নয়,…
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিবির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথ ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াত-শিবির পক্ষের রয়েছেন—চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি, জামায়াত কর্মী রাসেল, রবিউল হোসেন রকি ও রাসেল। অন্যদিকে বিএনপি পক্ষের আহতরা হলেন—উপজেলা বিএনপির সহসভাপতি সোলাইমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মামুন, নাজমা বেগম ও নার্গিস। স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত-শিবিরের জনসভা শেষে নেতাকর্মীরা…
বিশ্ব ক্রিকেট ধীরে ধীরে মাঠের গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ছে রাজনীতির জটিল সমীকরণে। দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ক্রিকেটকে প্রভাবিত করে আসছিল। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ পর্যন্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট বিশ্ব এক অস্বস্তিকর সময় পার করছে, যেখানে খেলাধুলার চেয়ে বড় হয়ে উঠছে কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। এই বাস্তবতায় ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের লেগ স্পিন তারকা রশিদ খান। ‘স্পোর্টস তাক’কে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ খান বলেন, ‘আমার মনে হয়, খেলাধুলার ক্ষেত্রে স্পোর্টিং মানসিকতা থাকা উচিত। প্রায়ই সবাই বলে, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো ঠিক না। যদি না মেশানোই উচিত হয়, তাহলে সত্যিই মেশানো…
দুই বাংলার গণ্ডি পেরিয়ে যিনি এখন নিয়মিতই আন্তর্জাতিক স্বীকৃতির আলোয়—তিনি জয়া আহসান। অভিনয়ের ব্যস্ততা, পুরস্কারের ঝুলি আর অনুরাগীদের ভালোবাসা মিলিয়ে যেন সাফল্যের এক রঙিন অধ্যায় পার করছেন এই অভিনেত্রী। ঠিক এমন সময়েই সামাজিক মাধ্যমে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে আবারও আলোচনায় উঠে এলেন তিনি। সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। কাজের সূত্রে এখন টালিগঞ্জেই সময় কাটাচ্ছেন জয়া। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইভেন্টেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। শনিবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কলকাতার শিল্পীদের সঙ্গেও দেখা যায় তাকে।…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। এর আগে…
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা, পটুয়াখালীর অস্থায়ী কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেছেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ। নোটিশ অনুযায়ী, অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতি ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন,…
দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন এক ধরনের কৌশলগত অচলাবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতি ভাঙতে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করার নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে অন্তত ৫০ হাজার রুশ সেনাকে হত্যা বা অকার্যকর করা গেলে যুদ্ধের গতিপথ বদলানো সম্ভব হবে। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেলেনস্কি বলেন, এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাশিয়ার মাসিক নতুন সেনা নিয়োগের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার জন্য। তার মতে, রুশ বাহিনীর ক্ষতির হার যদি নিয়োগের হারকে টপকে যায়, তাহলে ক্রেমলিন শেষ পর্যন্ত শান্তি আলোচনায় বসতে বাধ্য হবে। জেলেনস্কির দাবি, গত বছরের শেষ দিক থেকেই…
