Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইলের সাবেক এমপির লাশ দেশে ফিরেছে
- ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি
Author: স্টাফ রিপোর্টার
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলমের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে আলমের সভায় অভিযান পরিচালনা করে তার প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে যায়, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি সকল রিটানিং অফিসারকে পাঠানো হয়েছে। বুধবার এ তথ্য জানান তিনি। চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৬-তে উল্লেখ রয়েছে— ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে…
যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল। ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। বুধবার (৪ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে তারা। খবর জানিয়েছে রয়টার্স। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামলার পর আহতদের উদ্ধার করতে এগিয়ে যান এক চিকিৎসক। তবে ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার হামলা চালানো হলে তিনিও নিহত হন। স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর গাজার গাজা সিটিতেও হামলার ঘটনা ঘটে। সেখানে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ…
জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১ ফেব্রুয়ারি এ দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই…
সিলেটে দুই শিশুর চেয়ারে বসা নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পথসভায় চেয়ারে দুই শিশুর বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। সভা শেষ হওয়ার পর ওই ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ…
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি আচরণবিধি ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি আরও বলেন, অভিযোগ যদি গুরুতর হয়, তা সরাসরি কমিশন গ্রহণ করবে এবং প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনী দায়িত্বে কর্মরত যে কেউ যদি আইন ভঙ্গ করেন বা তার মধ্যে পক্ষপাতিত্ব দেখা দেয় তাহলে যে কেউ আমাদের ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ গুরুতর…
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। মাহাবুব আলম বার্তায় জানিয়েছেন, আজ ভাষণের প্রচারের জন্য আবেদন করেছে এনসিপি। এখনো স্লট দেওয়া হয়নি। এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
লিবিয়ার সাবেক দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার নিহত হয়েছেন। লিবিয়ার পশ্চিমাঞ্চলের জিনতানে অবস্থিত বাসভবনে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তার ফরাসি আইনজীবী মার্সেল সেকালদির উদ্ধৃতি দিয়ে ত্রিপোলি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। সেকালদি বলেন, ‘আজ স্থানীয় সময় দুপুর ২টায় জিনতানের বাড়িতে চার সদস্যের একটি কমান্ডো দল তাকে হত্যা করেছে।’ ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলামকে অনেকেই তাঁর বাবার উত্তরসূরি হিসেবে দেখতেন। যদিও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)-এর জারি করা গ্রেফতারি পরোয়ানার মুখে ছিলেন তিনি। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে ওই নির্বাচন…
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু এবারের আসরে নেই বাংলাদেশ দল। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি ও আইসিসির মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপে না থাকলেও দেশের ক্রিকেট থেমে নেই। এই সময়েই শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি…
নাটক ও ওটিটি—দু’মাধ্যমেই এখন বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সংখ্যার বিচারে বেশি কাজ নয়, বরং গল্প ও চরিত্রের গভীরতাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। সেই ভাবনারই ধারাবাহিকতায় সম্প্রতি গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী, যা তিনি দেখছেন নিজের ক্যারিয়ারের একেবারে বিশেষ এক সুযোগ হিসেবে। কাজের পরিমাণ কমিয়ে আনা এবং নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক স্ক্রিপ্টে না থাকলে সেখানে কোনোভাবেই অন-বোর্ড হই না। তো ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে, আমার এরকম…
