Author: স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি। এদিকে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সকাল ৯টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।…

Read More

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে, গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করা হয়। উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে মনির আহম্মদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়নের কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়াকে। অন্যদিকে, মুন্সিরহাট ইউনিয়নে…

Read More

প্রচলিত জীবনধারার বাইরের মানুষদের চুল জোর করে কেটে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, এ ধরনের আচরণ ‘সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’। বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ প্রকাশ করছে। “বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫…

Read More

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে থেমে গেল পাকিস্তানের ব্যাটিং। এশিয়া কাপ টি-টোয়েন্টির অঘোষিত সেমিফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র ১৩৫ রান। ফাইনালে উঠতে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ১৩৬। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ব্যাট হাতে নামতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের বলে আউট হন শাহিবজাদা ফারহান (৪), রিশাদের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। পরের ওভারেই স্পিনার মেহেদী হাসান বিদায় করেন সায়েম আইয়ুবকে (০)। ক্যাচ এবারও রিশাদের হাতে। ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ মাত্র…

Read More

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে ভোটের জন্য এখন অপেক্ষা করছে। যে মুহূর্তে বিএনপির বিষয়টা সামনে এসেছে সেই মুহূর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে গত ১৫/২০ বছর ধরে বিএনপি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর এল ব্লক, কে ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জনসাধারণের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,…

Read More

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ভ্রমণ ও আরামের অভিজ্ঞতায় বেশ সংবেদনশীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন থাইল্যান্ড ভ্রমণের স্মৃতি, বিশেষ করে সেখানকার বিখ্যাত ম্যাসাজের অভিজ্ঞতা। উর্বী জানান, প্রতিবছর অন্তত একবার থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে জাগে তার। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন তাকে টানে, তেমনি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেখানকার বডি ম্যাসাজ। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “প্রতিবছর একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। থাইল্যান্ড খুবই সুন্দর। আর থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট। ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছি। বাংলাদেশের ৫ হাজার হোক, ৬ হাজার হোক— থাইল্যান্ডের ম্যাসাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা।” তিনি আরও যোগ করেন, থাইল্যান্ড ভ্রমণে অনেক হাঁটতে হয়, তাই শেষে একটি ম্যাসাজ সত্যিই…

Read More

আজ একই দিনে পাকিস্তানের বিপক্ষে দুই ভিন্ন আসরে মাঠে নেমেছে বাংলাদেশ। রাতে এশিয়া কাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান—যা মূলত অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে, তারাই উঠবে ফাইনালে। এর আগেই ফুটবলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজরা। শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বিপদ ডেকে আনেন। সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে জালে জড়ান। এর এক মিনিট পর আসে দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে দারুণ…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে। ডা.…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হচ্ছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় ২২টি দলের নাম ছিল। ওইসব…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক বৈঠকে তিনি ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতির জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, “গত বছরের গণবিপ্লব ভারত ভালোভাবে নেয়নি। সেখান থেকেই সমস্যা শুরু। ভারত মনে করেছে, এটি ইসলামপন্থীদের আন্দোলন ছিল—যা পুরোপুরি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা।” তিনি আরও অভিযোগ করেন, “ভারতীয় মিডিয়া থেকে একের পর এক ভুয়া খবর ছড়ানো হয়েছে। এসবের কারণে শুধু জনমত বিভ্রান্ত হয়নি, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কেও…

Read More