Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
আগামী অমর একুশে বইমেলায় পাঠকসমাজের জন্য নতুন এক সৃজনশীল উপন্যাস নিয়ে আসছেন হাবিবুর রহমান বাবু। তার এই উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল, এবং প্রকাশক শফিক সাইফুল জানান, বইটির প্রকাশ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকাশক শফিক সাইফুল বলেন, “হাবিবুর রহমান বাবুর লেখা ‘ফেরার পথে’ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। এটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও সমৃদ্ধ। উপন্যাসে সমসাময়িক সমাজের নানা প্রেক্ষাপট উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক। এ নিয়ে সচেতনতামূলক বার্তা বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তরুণ সমাজ কীভাবে মাদকের প্রলোভনে পড়ে ভয়াবহ…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। নেতানিয়াহুর দফতর বুধবার এ তথ্য জানিয়েছে। দফতরের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তিনি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন ও বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড অফ পিসের সদস্য হিসেবে যোগ দেবেন।’ মূলত এই বোর্ড গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের তদারকির জন্য তৈরি করা হয়। তবে বার্তা সংস্থা এএফপি’র দেখা চার্টারে বোর্ডের কার্যক্রম শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়। স্থায়ী সদস্যপদ পেতে হলে সদস্যদের ১০০ কোটি ডলার পর্যন্ত অর্থ প্রদান করতে হতে পারে। চার্টারের প্রস্তাবে উল্লেখ আছে যে বোর্ডের মূল লক্ষ্য হলো, ‘সংঘর্ষপ্রবণ বা ঝুঁকিপূর্ণ এলাকায় স্থিতিশীলতা বৃদ্ধি,…
উইন্ডহোকের আকাশে যেন ব্যাটিং ঝড়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক। জাপানের বিপক্ষে মাত্র ৫১ বলে শতক হাঁকিয়ে তিনি গড়লেন টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার এমন বিধ্বংসী ইনিংসেই সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ২০২ রানের লক্ষ্য—যেটা সাধারণত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চ্যালেঞ্জিং। কিন্তু মালাইচুকের সামনে সেটা যেন কিছুই নয়। মাত্র ৫৫ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ফলাফল—৮ উইকেটের দাপুটে জয়, হাতে তখনও ২০ ওভারের বেশি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে জাপান। ইনিংসের একপ্রান্ত ধরে রাখেন ওপেনার হুগো তানি-কেলি। ১৩৫ বল খেলে অপরাজিত ৭৯ রান করেন তিনি। নীহার পারমারের সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি।…
চকচকে পর্দার আড়ালের গল্প জানতে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। কে কবে প্রেমে পড়লেন, আর কার বিয়ের ঘণ্টা কখন বাজবে—এসব প্রশ্নে শোবিজ অঙ্গন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক এমনই এক কৌতূহলের মুখে পড়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাসে ভরপুর দেখা গেছে সুনেরাহকে। বন্ধুদের আনন্দে মেতে উঠলেও নিজের বিয়ের প্রসঙ্গে আপাতত নীরবই থাকতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট অবস্থান জানান সুনেরাহ। কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। যেটা নিয়ে এখনো ভাবনাই শুরু করিনি, সেটা নিয়ে বানিয়ে কী…
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। ই-বেইল বন্ড প্রবর্তনের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর এখন আর কাউকে অযথা ঘণ্টার পর ঘণ্টা কিংবা সপ্তাহজুড়ে কারাগারে অপেক্ষা করতে হবে না। বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগে জামিন মঞ্জুর হলেও মুক্তি পেতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো। এর ফলে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করতে হতো। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে…
কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর নির্বাচনী প্রতীক ‘হাঁস’। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাঁরাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আমি যেখানে যাই, মানুষ আমাকে দেখলেই—বিশেষ করে ছোট ছোট বাচ্চারা—চিৎকার করে বলে ওঠে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের…
ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল ডা. তাসনিম জারার। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো তাঁর কাঙ্ক্ষিত প্রতীকও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফুটবল প্রতীকে—যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে আজ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেন। প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি সংবাদমাধ্যমকে বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়—খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায়—প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কাটা কী? ব্যালট পেপারে কোন মার্কায় আমাকে…
ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ ২১ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সনি রহমান। জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গেল বছরের এপ্রিলে ছিলেন হাসপাতালেও। জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। ১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ। জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু, নিশান, পাপী শত্রু,…
চলতি করবর্ষে এখন পর্যন্ত ৩১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অথচ দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন ১ কোটি ১৫ লাখের বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন বা বিবরণী দাখিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, সময়মতো আয়কর রিটার্ন দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। আয়কর আইন অনুযায়ী কর কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। আইন ভঙ্গ হলে সংশ্লিষ্ট কর কর্মকর্তা যেকোনো পরিষেবার সংযোগ কেটে দিতে পারবেন। শুধু…
