Author: স্টাফ রিপোর্টার

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৮৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৭১২ জন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিনের শেষ ভাগে আদালত এ বিষয়ে আদেশ দিতে পারেন। মামলার আরজিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চ্যুয়াল বক্তৃতায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা বেশি জরুরি। এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর বিবাদী শাহীন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ…

Read More

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৯ নভেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির শিক্ষার্থীরা ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

Read More

ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কর্মকর্তাদের ধাওয়া সত্ত্বেও অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বুধবার (১৯ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো পরিষ্কারের জন্য ওয়াশপিটে রাখা ছিল। জায়গাটি বেশ অন্ধকার থাকায় দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে গানপাউডার ও পেট্রল ব্যবহার করে বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখা মাত্র আরএনবির তিন সদস্য ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় কাছাকাছি থাকা এক দুর্বৃত্তকে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজয় দিবসকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই। বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিবসের কর্মসূচি অনুযায়ী সার্বিক নিরাপত্তার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো কর্মসূচিতে পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। শুধু গতবছরের মত এবারও প্যারেড হবে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া উচিত না, কিন্তু গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে।…

Read More

হাসিনার রায়ের বিরোধিতা করে ‘আই ডোন্ট কেয়ার পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্টা কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পরে আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন।…

Read More

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির রায় ঘোষণায় সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামমুখী অগ্রসর হওয়ার সময় উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে…

Read More

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে একযোগে থানায় একটি ও উপজেলা পরিষদে দুটি—মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। আহতরা হলেন কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। তারা সবাই কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহতদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল, তবে তা গুরুতর নয়। চিকিৎসা শেষে তাদের ছেড়েও দেওয়া হয়েছে। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত ১০টার দিকে থানা…

Read More

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ সোমবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Read More

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হয়। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় সকালে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ ঘোষণা হয় এ মামলার রায়। এদিন সকাল…

Read More