যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করার ঘোষণা দেওয়ার পরপরই আজ সোমবার এশিয়ার বাজারে তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৮ দশমিক ৫৫ ডলারে।
সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে ছিল। তবে গত ৯ মার্চ তা বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছে যায়। তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্বের কয়েকটি দেশে ইতোমধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

