Author: স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এ পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ করতেও নিষেধ করেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল। কর্মসূচির বিষয়ে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভাুসমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি। প্রসঙ্গত,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে ১৪২ কেন্দ্রে (পোস্টালসহ) মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩টি ভোট। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মো. ছাইফ উল্যাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩৬টি ভোট।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ উপলক্ষে সারাদেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর অংশ হিসেবে আজ (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দেবেন। ফলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে দেশজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের বেসরকারি ফলাফলের ঘোষণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। ফলাফলে জানা গেছে, পঞ্চগড় ১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১২০। ভোট গণনা শেষে রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে…

Read More

পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর বিজয়ের তথ্য জানা গেছে। এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

Read More

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

Read More