Author: স্টাফ রিপোর্টার

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ আজ রোববার রাতে বাসসকে এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বগুড়ায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামীকাল সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা…

Read More

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বিশ্ববাজারের অস্থিরতার কারণে; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত পূরণের জন্য নয়। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আইএমএফ-এর শর্তের সাথে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি আইএমএফ-এর মিটিংয়ে যাওয়ার আগেই তেলের দাম বাড়ানো হয়েছে।’ বিশ্বব্যাংক ও আইএমএফ-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বেড়েছে। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে ২৫ শতাংশ।…

Read More

প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান। জহির উদ্দিন স্বপন বলেন, ‘ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক কর্মকান্ডেই অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন।’ তিনি আশা…

Read More

চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। দলের অন্যতম ভরসার ফরোয়ার্ড সের্জ নাব্রি গুরুতর চোটে পড়েছেন, যার ফলে শুধু ক্লাব নয়—জার্মান জাতীয় দলও পড়েছে অনিশ্চয়তার মুখে। নাব্রির ডান ঊরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে গেছে, যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিচ্ছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। তবে চোটের সঠিক মাত্রা কিংবা তার ফেরার সম্ভাব্য সময়সীমা নিয়ে এখনো কিছু জানায়নি ক্লাবটি। ফলে তার এই মৌসুমে আর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়। ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে চলা বায়ার্নের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনে গুরুত্বপূর্ণ একের পর এক ম্যাচ—বুন্দেসলিগায় শিরোপা নিশ্চিত করার লড়াই, জার্মান কাপের…

Read More

ছোট পর্দা থেকে বড় পর্দা—সবখানেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি তার রূপ ও ব্যক্তিত্ব সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ভক্তদের সঙ্গে এক আলাদা সংযোগ তৈরি করেছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নতুন লুকে কুসুম যেন আরও একবার প্রমাণ করলেন—সৌন্দর্য আর সৌন্দর্যবোধের দারুণ এক মেলবন্ধন তিনি। লাল শাড়ি ও সবুজ ব্লাউজে সাজানো এই লুকে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন আভায়। গলায় মুক্তার হার, হাতে স্টাইলিশ ব্রেসলেট—সব মিলিয়ে তার উপস্থিতি ছিল চোখধাঁধানো। সাবলীল ভঙ্গিমা…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) নতুন করে যুক্ত হয়েছে পাঁচটি ব্যাংকের ১০টি সেবা। এর ফলে বিডার এই সেবার আওতায় থাকা ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে। এখন থেকে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে হিসাব খোলা সহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে নতুন পাঁচটি ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত হয়। নতুন যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, সীমান্ত ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। নতুন এসব সেবা যুক্ত হওয়ার ফলে বর্তমানে বিডার ওয়ান স্টপ সার্ভিসে ৬৭টি প্রতিষ্ঠানের মোট ১৫২টি সেবা…

Read More

অ্যামোনিয়ার তীব্র সংকটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজুত থাকা শেষ অ্যামোনিয়াও শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় তারা। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সূত্রে জানা যায়, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পাশের দুটি কারখানা-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দুই কারখানা থেকেই ডিএপি কারখানায় নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ করা হতো। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর মজুত অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার…

Read More

পারস্য উপসাগর থেকে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান নিজে যদি এই প্রণালি ব্যবহার করতে না পারে, তাহলে অন্য কোনো দেশকেও এটি নির্বিঘ্নে ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের আধা-সরকারি গণমাধ্যমে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে গালিবাফ এ মন্তব্য করেন বলে রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজ। গালিবাফ বলেন, বর্তমানে কৌশলগত এই জলপথ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার ওপর। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান থেকে…

Read More

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম ‘সামান্য’ বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববাজারে বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়ানো হয়নি। জ্বালানি মন্ত্রী বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে…

Read More

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করলে শুধু বর্তমান ভিসাই বাতিল হতে পারে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পথও কঠিন হয়ে যেতে পারে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করছেন, তাদের অবশ্যই নির্ধারিত একাডেমিক ও অভিবাসনসংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিবৃতিতে বলা হয়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা কার্যক্রম থেকে সরে যাওয়া—এসবই ভিসার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। দূতাবাস আরও উল্লেখ করে, এমন…

Read More