Author: স্টাফ রিপোর্টার

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি করপোরেশন যাত্রা করল। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নামফলক উন্মোচন করেন। আগে থেকে থাকা ১২টি সিটি করপোরেশন হচ্ছে-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Read More

ইরানের একজন সিনিয়র সংসদ সদস্য স্পষ্ট করে জানিয়েছেন, তেহরান কখনোই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি–র বরাতে বলা হয়েছে, এই কৌশলগত জলপথকে ইসলামিক রিপাবলিক তাদের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং এটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি, যিনি এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর কমান্ডার ছিলেন, রোববার তেহরানে বিবিসির এক প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “কখনই না। এটি আমাদের অবিচ্ছেদ্য অধিকার। কোন জাহাজ চলাচল করবে এবং কীভাবে পারাপার…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করার ঘোষণা দেওয়ার পরপরই আজ সোমবার এশিয়ার বাজারে তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৮ দশমিক ৫৫ ডলারে। সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে ছিল। তবে গত ৯ মার্চ তা বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছে যায়। তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্বের কয়েকটি দেশে ইতোমধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা…

Read More

তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, কারখানায় রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পুলিশ জানায়, কাট্টানারপত্তি এলাকার ওই কারখানায় নিয়মিত উৎপাদনকাজে প্রায় ৩০ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালেই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ…

Read More

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ (সোমবার) থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সম্প্রসারিত টিকাদান…

Read More

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক…

Read More

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন বলেছেন, ড. ইউনূসকে ছয় মাস সময় দিয়েছিল জনগণ। এই ছয় মাস তার বিরুদ্ধে কেউ কথা বলেননি কিন্তু এই সময়ে তিনি পুরো বাংলাদেশকে গাঙ্গ করে দিয়েছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সম্প্রীতি, সরকার মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে, যার যার অবস্থান থেকে ব্যয় কমাবে। এই কাজগুলোতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন উদ্বোধনী বাণী দেওয়া হয়নি। শুধু খাল কাটো, ওই খালে এটা ছাড়ো, ওই খালে কচুরিপানা পরিষ্কার করো। তারপর এখানে কৃষক কার্ড,…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সোমবার (২০ এপ্রিল) তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান। সফরসূচি সূত্রে জানা যায়, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। পরে…

Read More

দিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী এর তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— ওই এলাকার তপন রায় (৫০) তার স্ত্রী লতা রানী (৪২)। জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি নূরনবী জানান,…

Read More