Author: স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের কাজ পরিদর্শন করতে ইতোমধ্যেই একটি শক্তিশালী টিম কাজ শুরু করেছে। ২০২৭-এর মধ্যেই তারা শিক্ষার্থী ভর্তি শুরু করতে পারবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। শনিবার বিকেলে জেলার সরকারি অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা মাদকমুক্ত জেলা হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তুলতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এ জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। মির্জা ফখরুল বলেন, জেলায় যে হাসপাতালটি আছে সেটার সেবা উন্নত করতে গুরুত্ব আরোপ করেছি। পৌরসভার উন্নয়নকে গুরুত্ব দিয়েও কাজ শুরু করেছি। কৃষির উন্নয়ন কল্পে…

Read More

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এই সংস্কারকাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের…

Read More

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আজ (শনিবার) একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের এ হামলায় রাজধানী তেহরানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হামলার আগে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ‘আসন্ন হুমকি’ দূর করা। হামলার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট শিল্প ধ্বংস করা হবে এবং নৌবাহিনী ‘পুরোপুরি নিশ্চহ্ন’ করে দেওয়া হবে। ইরানের সামরিক…

Read More

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের ভরসার প্রতীক ছিলেন জস বাটলার। বিধ্বংসী ব্যাটিং আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিংয়ের ভার সবচেয়ে বেশি ছিল তার কাঁধেই। কিন্তু প্রত্যাশার সেই উঁচু মঞ্চে এবার ঠিক মানিয়ে নিতে পারেননি ইংলিশ তারকা। বড় ইনিংসের বদলে ব্যর্থতার ছায়াই যেন সঙ্গী হয়েছে তার। এরই মধ্যে নিজের নামের পাশে যুক্ত হয়েছে এক বিব্রতকর রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক খাওয়ার পর এখন দেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি শূন্য রানের মালিকও তিনি। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার দশম শূন্য। এর মধ্য দিয়ে তিনি পেছনে…

Read More

কোয়েল মল্লিক টালিউডের পর্দায় বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বে যে সংযম ও পরিশীলিত রুচির ছাপ, তা ক্যামেরার বাইরেও স্পষ্ট হয়ে ওঠে। এবার এক নতুন লুকে ধরা দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন—স্টাইল আর আত্মবিশ্বাস একসঙ্গে মিললে সৌন্দর্য হয়ে ওঠে আরও গভীর ও অর্থবহ। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে। পোশাক, ভঙ্গি ও উপস্থাপনায় ফুটে উঠেছে পরিণত সৌন্দর্য এবং দৃঢ় আত্মবিশ্বাসের ছাপ। ছবিটিতে তার পরনে ছিল গাঢ় নীল রঙের শাড়ি-গাউন ধাঁচের একটি পোশাক। এই রঙে রয়েছে রাজকীয় গাম্ভীর্য ও স্থিরতার অনুভব, যা তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়েছে। আলো-আঁধারির পটভূমিতে গাঢ় নীল পোশাকটি আরও…

Read More

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতারে যোগ দিয়েছেন।

Read More

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর পাওয়া গেছে। দেশটির মিনাব শহরে একটি প্রাক-প্রাথমিক নারী বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ২৪ জন স্কুলছাত্রী নিহত হয়েছে। প্রথমে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে সংঘটিত এই হামলায় বিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, এই হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যৌথভাবে পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানানো হয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে।…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে। অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

Read More

চলতি ফেব্রুয়ারি মাসে টানা ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। ২৭ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১০ বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চলতি মাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। খুলনা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চলে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর…

Read More

ইন্দোনেশিয়া গাজায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি এক হাজার সেনা পাঠাতে পারে। এই বাহিনী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)-এর অংশ হিসেবে কাজ করবে, যা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি বোর্ডের অধীনে। জাকার্তা প্রায় আট হাজার সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডনি প্রামোনো সংবাদমাধ্যমকে জানান, প্রথম দফার সেনারা এপ্রিলের মধ্যে গাজায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। জুনের মধ্যে অধিকাংশ সেনা সেখানে স্থলভাগে মোতায়েন করা হবে। তবে এই দ্রুত মোতায়েন পরিকল্পনা দেশটির ভেতরে বিতর্ক সৃষ্টি করেছে। অনেক ইন্দোনেশিয়ান নাগরিক প্রশ্ন তুলছেন—ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সহিংসতা এবং ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে তাদের সশস্ত্র…

Read More