Author: স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। ছয় মাস পর আজ শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানসিন্দুকগুলো খোলা হয়। এখন থেকে চলছে গণনা। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। তাদের মধ্যে রয়েছেন, রূপালী ব্যাংকের প্রায় একশ কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদরাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, মসজিদ কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিন মসজিদের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, বস্তা থেকে টাকা নিয়ে গোছানোর কাজ করছেন মাদরাসার ছাত্ররা। পরে বান্ডিলগুলো ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা…

Read More

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতলে ও অপর একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, রাতে এলিফ্যান্ট রোড়ের কাঁটাবন আল বারাকা টাওয়ারের ১০তলা ও ১১তলা হঠাৎ করে আগুন ধরে ধোঁয়ায় গুরুতর আহত…

Read More

পবিত্র হজ পালন শেষে শুক্রবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৩ হাজার ৮৩৮ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (২৭ জুন) হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে। এয়ারলাইনস ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ…

Read More

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ধূলিসাৎ হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন। এদিকে ধসে পড়া ভবনের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেই তুলনায় উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ছে। শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারিভাবে নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। এর আগে এক বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এই…

Read More

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি বলেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু। আজ শুক্রবার ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদের পাশাপাশি পরিবারের প্রত্যাশা এবং মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। একটি পরিবার বহু প্রতিকূলতার…

Read More

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এরআগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং…

Read More

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব থাকলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ফলে চূড়ান্ত বাজেটে টিআইএন বাধ্যতামূলক রাখা হচ্ছে না। বাজেট ঘোষণার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, কারণ টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। এতে করযোগ্য আয় না থাকলেও অনেককে রিটার্ন দাখিল করতে হতো, যা ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা থেকেই সরকার ‘ইউটার্ন’ নিতে যাচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফেরার পর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনবিআর সূত্র জানায়, বাজেট ঘোষণার পর…

Read More

প্রস্তাবিত বাজেটে খুচরা বিক্রেতাদের পণ্য সরবরাহের ওপর দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে, যার ফলে প্রতি ১ হাজার টাকায় ২ টাকা করে কর কেটে রাখা হবে। তবে ব্যবসায়ী নেতারা এই কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের খুচরা বিক্রেতাদের একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতে থাকায় তাদের অনেকেরই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বা ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিন) নেই, ফলে এই কর বাস্তবায়ন করতে গেলে উল্লেখযোগ্য জটিলতার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীরা বৃহস্পতিবার জাতীয় বাজেটে করের ন্যায্যতা নিয়ে আয়োজিত এক সংলাপে এসব মতামত তুলে ধরেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এই…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শুক্র ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথিা বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদক নিরাময় ও গবেষণার সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং…

Read More

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সব লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে। মন্ত্রী আরো বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের…

Read More