Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
আগামীকাল ২৮ জুন (রোববার) সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। তবে ১২ টি জেলার ৫৮ টি উপজেলার ২৯০ টি ইউনিয়নের ৭১৪ টি ওয়ার্ড দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে শিশুদের বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি…
দুই ম্যাচ জিতেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট (শেষ ৩২) নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষা এবং নকআউটের আগে বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ। এর আগে খেলার বাইরের প্রসঙ্গ এসেছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির সামনে। গোলের পর কিংবা ম্যাচ শেষে সেভাবে জয় উদযাপন করতে দেখা যায় না কেন– জর্ডান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় স্কালোনিকে। জবাবে তিনি জানান, ‘আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং ক্রস চিহ্ন আঁকি। আমার ধারণা এটা হয়তো একটা ক্যাবাল (শুভ লক্ষণ বা কুসংস্কার) হতে পারে।’ বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের সময়ও কীভাবে শান্ত থাকেন…
প্রথম ছবি ‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের মধ্যগগণে হঠাৎ করেই আড়ালে চলে যান অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে প্রশ্ন কবে বড় পর্দায় ফিরবেন তিনি? এবার অনুরাগীদের জন্য হতাশার খবর দিয়েছেন পপি। অভিনেত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিনেমা, নাটক বা বিজ্ঞাপনের জন্য আর কখনও ক্যামেরার সামনে দাঁড়াবেন। তবে তাঁর জীবনের ওপর বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান। অভিনেত্রী বলেন, ‘আমি আর সিনেমায় অভিনয় করতে চাই না। আমি…
গ্রাম ও শহরের সব বিশেষ শিশুদের সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর একটি বড় প্রকল্প প্রস্তুত ও প্রণয়ন করেছে। ৩০ জুনে পাস হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আজ রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রান্তিক পর্যায়ে প্রতিবন্ধীদের…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, সরকার, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। শনিবার ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ এন্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, মৃত রোগীর কিডনি মারা যাওয়ার ছয় ঘন্টা পর্যন্ত প্রতিস্থাপনযোগ্য থাকায় তা প্রতিস্থাপনের মাধ্যমে কিডনি রোগে আক্রান্ত রোগীর জীবন রক্ষা পেতে পারে। এজন্য জনগণের মাঝে এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া দক্ষ ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেটর তৈরির মাধ্যমে দেশে…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের এ দুই দেশ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। তিনি বলেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। এটি দেশের মানুষের অর্জন। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদ নেতা এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম…
ইতালির রাজধানী রোমে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ঘটেছে এ নৃশংস ঘটনা। নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন তিনি। নিহত বাকি ২ জন হলেন কামাল হোসেনের স্ত্রী এবং ৫ বছর বয়সী মেয়ে। দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কামাল হোসেনের বড় ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সেদিন রাতে অজ্ঞাতপরিচয়…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬ । তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন। কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে…
ইতালির প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ফ্রান্স ও ইতালির মধ্যে ৩৬তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের এ সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, রোম কখনোই ইরান যুদ্ধে অংশ নেয়নি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেছেন, ইতালিসহ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো তথাকথিত ‘এপিক ফিউরি’ অভিযানকে সমর্থন করার জন্য গোপনে তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছিল। ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘আপনি যদি ইতালির দিকে তাকান, দেখবেন অপারেশন এপিক ফিউরিকে সমর্থন করার জন্য এর ঘাঁটিগুলো থেকে ৫০০টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে। এটি একটি বিশাল সংখ্যা।’ মেলোনি বলেন,…
