Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
- ইসরায়েলি হামলায় ইরানের ২ বিমান প্রতিরক্ষা সেনা নিহত
- একনেকে ৩৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন
Author: স্টাফ রিপোর্টার
দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়ে নতুন ইতিহাস লেখালো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। গতকাল পর্যন্ত সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়। বাংলাদেশ যেমন দাপটে খেলেছে, জয়টা প্রাপ্যই ছিল। তবে শেষদিকে এসে বাগড়া দেয় বৃষ্টি আর বজ্রপাত। বাংলাদেশের তখন জয়ের জন্য দরকার আর মাত্র ১ উইকেট। ৫৫ মিনিট অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা না গেলে আম্পায়াররা বাংলাদেশের জয় ঘোষণা করে। বৃষ্টি আইনে টাইগাররা জেতে ৮৬ রানে। বড় ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল। মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত…
বলিউডে ভাড়াটে খুনির চরিত্র নতুন নয়, তবে সেই চরিত্রে একজন নারীকে কেন্দ্র করে পুরো গল্প নির্মাণের ঘটনা খুব একটা দেখা যায়নি। সেই প্রচলিত ধারায় ব্যতিক্রম এনে এবার ‘হিটওম্যান’ রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী হুমা কুরেশি। রহস্য, অ্যাকশন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মিশেলে নির্মিত তার নতুন সিনেমা ‘বেবি ডু ডাই ডু’র টিজার প্রকাশ পেয়েছে, যেখানে এক নীরব কিন্তু ভয়ংকর নারীর চরিত্রে চমকে দিয়েছেন তিনি। আজ প্রকাশিত টিজারে মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে উঠে এসেছে এক রহস্যময় চরিত্রের গল্প। হুমা কুরেশি অভিনীত বেবি কারমারকার লাল রঙের একটি ছাতা হাতে শহরের পথে পথে ঘুরে বেড়ায়। বাইরে থেকে সাধারণ মনে হলেও সেই ছাতার ভেতরেই লুকিয়ে থাকে প্রাণঘাতী…
আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করতে পারবে। ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত সময়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল…
দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, চলমান ২০২৫-২৬…
অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।’ শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। যুগের…
দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বিদ্যমান সকল ৩১ ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্বাস্থ্য খাতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত সপ্তাহের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ অগ্রগতির বিবরণ তুলে ধরেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে সারাদেশে মাত্র ৮টি উপজেলায় ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়াতে এর বাইরে থাকা দেশের বাকি সকল ৩১ শয্যা ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায়…
ইরানের ওপর চালানো ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত এই দুই সেনার জানাজা মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হবে। এক দিনব্যাপী তীব্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর ইসরায়েল ও ইরান—উভয় পক্ষই আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে এই যুদ্ধবিরতির আবহেই ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে যদি ইসরায়েল তাদের সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রাখে, তবে ইরানও চুপ থাকবে না এবং যেকোনো মুহূর্তে…
প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো: • বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প। • ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। • ময়মনসিংহ সিটি করপোরেশনের…
গ্রাহকের ফেরত দেয়া ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার কর্মকর্তার নাম সারোয়ার হোসেন (৪০)। ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার সাবেক ব্যাংক কর্মকর্তা সারোয়ার হোসেন। সোমবার (৮ জুন) বিকেলে ডিএমপির গুলশান থানাধীন ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম)-এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। সিআইডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) পদে কর্মরত ছিলেন। সেসময়…
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছে স্বাগতিকেরা। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুই টপ-অর্ডার ব্যাটার মিলে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন। দলীয় সংগ্রহ একশো পার হওয়ার পর তানজিদ তামিম ৪১ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন।…
